পুষ্টি ও স্বাদ দুটোই পাবেন রাশিয়ান সালাদে - Goo Bangladesh

Sunday, March 25, 2018

পুষ্টি ও স্বাদ দুটোই পাবেন রাশিয়ান সালাদে


টমেটো, গাজর আর শশা কেটে পেঁয়াজ, মরিচ দিয়ে মেখে মেখে আর কতো সালাদ খাবেন? আপনার রোজকার সালাদে একটু ভিন্নতা আনুন। যে সালাদ আপনার স্বাদ ও রুচির পরিবর্তন আনবে। সবচাইতে বড় কথা এই সালাদ আপনার ডায়েট চার্টে থাকলে আপনাকে আর অন্য খাবার নিয়ে চিন্তাই করতে হবে না। আর বাড়িতে অতিথি এলে এমন সালাদ দিয়ে তাদের চমকে দিতে পারেন। কী ভাবছে এই সালাদ তৈরি করতে নিশ্চয়ই অনেক সময়, খরচ ও ঝামেলা হবে? মোটেও না। আপনার রান্না ঘরের সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই সালাদ। আর সময় লাগবে মাত্র কয়েক মিনিট। আসুন তাহলে দেখে নেই রাশিয়ান সালাদের রেসিপিটি।

উপকরণ :

গাজর সেদ্ধ কিউব করে কাটা ৫০ গ্রাম।

আলু সেদ্ধ কিউব করে কাটা ৫০ গ্রাম।

পেয়াঁজ কলি ছোট ছোট টুকরো করে কাটা ৫০ গ্রাম।

শিমের বিচি ১৩-১৫টা।

ম্যাকারনি সেদ্ধ এক কাপ।

আপেল কিউব কাট এক কাপ(সেদ্ধ)।

আনারস কিউব কাট এক কাপ (সেদ্ধ)

অলিভ পাঁচটি।

লবণ পরিমাণ মতো।

গোলমরিচ গুড়া সামান্য।

চিনি দুই চা চামচ বা টেস্ট অনুযায়ী।

লেবুর রস এক টেবিল চামচ।

মেয়োনিজ চার টেবিল চামচ।

মিল্ক ক্রিম এক টেবিল চামচ (না থাকলে গুড়ো দুধ এক চামচ বা কনডেন্সন্ড মিল্ক এক চা চামচ, এক্ষেত্রে চিনি একটু কম দিবেন)

আপনি চাইলে আপনার পছন্দমতো মৌসুমি ফল ব্যবহার করতে পারবেন।

প্রণালি:

সব সবজিগুলো কিউব করে কেটে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিন। ম্যাকারনি নুডলস সেদ্ধ করে আলাদা করে রাখুন। এবার একটি পরিষ্কার পাত্রে সব উপকরণগুলো এক সাথে মিশিয়ে নিন।

ব্যাস তৈরি হয়ে গেল মজাদার রাশিয়ান সালাদ।

টিপস:

এই সালাদ ফ্রায়েড রাইস দিয়ে খেতে ভালো লাগবে।

চাওমিন এর সাথেও খেতে পারেন

যারা ডায়েট করছেন তারা রাশিয়ান সালাদ এমনি খেতে পারেন উপকার পাবেন।

সকাল, দুপুর বা রাতের খাবারের মাঝের বিরতিতে কিছু খাওয়ার অভ্যাস থাকলে এই সালাদ খেতে পারেন।

এই সালাদের সবচেয়ে মজার ব্যাপার হলো ইচ্ছে মতো এই সালাদে সবজি বা ফ্রুটস এড করতে পারেন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা