ঝটপট বানিয়ে ফেলুন মুচমুচে পাউরুটির পাকোড়া - Goo Bangladesh

Thursday, March 15, 2018

ঝটপট বানিয়ে ফেলুন মুচমুচে পাউরুটির পাকোড়া


অতিথি কিংবা প্রিয়জনদের জন্য বিকেলের নাস্তায় মুচমুচে পাউরুটির পাকোড়া আর এক কাপ চা ঝটপট নিজেই বানিয়ে ফেলতে পারেন।

পাকোড়া তৈরিতে যা যা লাগবে:

পাউরুটি (৪/৬ পিছ ), ১ কাপ ধনিয়া পাতা, ২/৩ টি কাঁচা মরিচ, ১ কোয়া রসুন ( বড় রসুন ), লেবুর রস এক টেবিল চামচ, সেদ্ধ বড় আলু ২ টি, ২ টি বড় পেঁয়াজ, লবণ স্বাদ মতো, বিট লবণ স্বাদ মতো, সামান্য জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া পরিমান মতো, চাট মশলা, বেসন ১ কাপ, আস্ত জিরা হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ, সামান্য হলুদ গুঁড়া, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, আদা-রসুন বাটা এক চা চামচ।



যেভাবে তৈরি করবেন:

প্রথমে একটি ব্লেন্ডারে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, রসুন, লেবুর রস, বিট লবণ ও সামান্য পানি দিয়ে গ্রিন সস বানিয়ে নিন। পরিমাণে বেশি বানিয়ে রাখতে পারেন এই সস, পাকোড়ার সাথে খাওয়ার জন্য।

এরপর সেদ্ধ করে রাখা আলুকে ভর্তা বানিয়ে নিন। বেরেস্তা করে রাখা পেঁয়াজ, একটি কাঁচা মরিচ, চাট মশলা( স্বাদ মতো), গরম মশলা গুঁড়া, সামান্য জিরা গুঁড়া একসাথে মাখিয়ে নিন এবং এরপর ভর্তা করে রাখা আলুর সাথে সব মিশিয়ে নিন।



বেসনের সাথে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোল মরিচের গুঁড়া, স্বাদ মতো সাদা লবণ, আস্ত জিরা, আদা-রসুন বাটা এবং এক টেবিল চামচ পানি দিয়ে বেসনের পেস্ট বানিয়ে নিন।

এরপর পাউরুটি কোনাকুনিভাবে কেটে নিন, এবার এতে গ্রীন সস জ্যাম যেভাবে লাগায় সেভাবে লাগিয়ে নিন। যারা ঝাল কম খান, তারা গ্রিন সস কম ব্যবহার করতে পারেন। এখন আগে তৈরি করে রাখা আলুর পুর গ্রিন সসের উপর লাগিয়ে নিন। এখন আলুর পুরের উপর আরেক পিছ পাউরুটি দিন। অনেকটা স্যান্ডউইচ এর মতো করে পুর দিতে হবে।



পুর দেয়া পাউরুটি বেসনের পেস্টে ভালো করে মাখিয়ে নিন। এখন গরম তেলে ভেজে নিন, পাউরুটি গুলো হালকা বাদামি রঙের হলে চুলা থেকে নামিয়ে নিন।

হয়ে গেল মুচমুচে পাউরুটির পাকোড়া। এখন গরম গরম পাকোড়া পরিবেশন করুন আগেই তৈরি করে রাখা গ্রিন সসের সাথে অথবা আপনার পছন্দের কোন চাটনির সাথে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা