সুস্বাদু স্ন্যাক্স রাইস পেপার ফিশ রোল - Goo Bangladesh

Thursday, March 15, 2018

সুস্বাদু স্ন্যাক্স রাইস পেপার ফিশ রোল


একদম তেল ছাড়া স্বাস্থ্যকর ও সুস্বাদু স্ন্যাক্স খেতে চাইলে রাইস পেপার ফিশ রোল একটি দারুণ খাবার। এটি মূলত জাপানি খাবার। খুব অল্প উপকরণ ও অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন এই খাবারটি। আসুন তাহলে জেনে নিই রাইস পেপার ফিশ রোলের রেসিপিটি।

উপকরণ:
সেদ্ধ মাছের কিমা ১ কাপ (আপনার পছন্দের যেকোনো কাটা ছাড়া মাছ নিতে পারেন।)
ডিম সেদ্ধ করা ১টা(ইচ্ছা)
পালং শাক পরিমাণমতো
পেঁয়াজ কুচি ১/২ কাপ
কাঁচা মরিচ কুচি ৩/৪টা
আদা বাটা ১/২চা চামচ
জিরা বাটা ১/২বাটা
রসুন বাটা ১/২চা চামচ
গোল মরিচ ১/২ চা চামচ
ফিস সস ১ চা চামচ
টমেটো সস ১ চা চামচ
লবণ পরিমাণ মতো
রাইস পেপার ৪টা (রাইস পেপার সুপার সপে কিনতে পাবেন)
তেল ২ চা চামচ,
শশা পাতলা করে কাটা

প্রণালি:
প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাদামি করে ভাজুন। তাতে সব মশলা দিয়ে কষিয়ে মাছের কিমাটা দিয়ে দিতে হবে। এবার মিশ্রণটা ভাজা ভাজা হলে নামানোর ঠিক আগে পালং শাক দিয়ে নামিয়ে রাখুন।

অন্য পাত্রে হাতে সহনীয় মাত্রার গরম পানিতে একটা করে রাইস পেপার ভেজালে তা নরম হয়ে যাবে। ভিজিয়ে ছড়ানো পাত্রে রাখুন।

ডিম স্লাইস করে ৪ পিস করে কাটুন।

রাইস পেপার বিছিয়ে তাতে কিছুটা দু’পিস শশা, কিছুটা কিমা, একপিস ডিম দিয়ে রোল তৈরি করে নিন।

এবার টমেটো সস অথবা পছন্দ অনুযায়ী চাটনির সাথে স্বাস্থ্যকর রাইস পেপার ফিস রোল সার্ভ করুন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা