মাটন বিরিয়ানি - Goo Bangladesh

Thursday, November 2, 2017

মাটন বিরিয়ানি

মাটন বিরিয়ানি

যা লাগবে : খাসির মাংস দেড় কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, টকদই এক কাপ, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, ধনে গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, গোলমরিচ গুঁড়া কোয়ার্টার চা চামচ, ভাজা জিরা গুঁড়া এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি এক চা চামচ, পোস্ত বাটা এক টেবিল চামচ, তেল এক কাপ, ঘি দুই টেবিল চামচ।

যেভাবে করবেন : মাংসের সঙ্গে তেল-ঘি, পেঁয়াজ কুচি ছাড়া গুঁড়া মশলার অর্ধেক ও অন্যান্য বাটা ও গুঁড়া মশলা মেখে ম্যারিনেট করুন দেড় ঘণ্টা। এবার চুলায় কড়াই বসিয়ে তেল দিন। পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে অর্ধেক তুলে রাখুন। বাকি বেরেস্তাসহ তেলের মিশ্রণে ম্যারিনেট করা মাংস দিয়ে ভুনা করুন।

পোলাওয়ে যা লাগবে : এলাচ ছয়টি, বাসমতি চাল এক কেজি, লবঙ্গ চারটি, দারুচিনি দুই টুকরা, পুদিনাপাতা দুই টেবিল চামচ, ধনেপাতা দুই টেবিল চামচ, শাহী জিরা আধা চা চামচ, স্টার অ্যানিসড একটি, কাঁচামরিচ পাঁচটি, জর্দা রং আধা চা চামচ, কেওড়া ও গোলাপজল দুই টেবিল চামচ, ঘি এক কাপ, তেল আধা কাপ, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : পৌনে এক কেজি চালের পোলাও রান্না করে নিন। এবার বড় সসপ্যানে অর্ধেক ঘি দিয়ে ভাত তিন ভাগ করে একভাগ দিয়ে দিন। মাংস দুই ভাগ করে এক ভাগ দিন একটু কেওড়া ও গোলাপ জলের মিশ্রণ ছড়িয়ে দিন। পেঁয়াজ বেরেস্তা অবশিষ্ট গুঁড়া মশলা মেখে তিন ভাগ করে এক ভাগ মাংসের ওপর দিয়ে দিন। দুই-তিনটি কাঁচামরিচ দিন। এভাবে তিন ধাপে সাজিয়ে সবার ওপর বেরেস্তা, ঘি ও খাবার রং গুলে ছড়িয়ে দিন। ১০ মিনিট দমে রেখে ধনে পুদিনাপাতা দিয়ে পরিবেশন করুণ।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা