ইলিশ পোলাও - Goo Bangladesh

Thursday, November 2, 2017

ইলিশ পোলাও


যা লাগবে : ইলিশ মাছ একটি, চাল এক কেজি, পানি দেড় লিটার, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া এক চা চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, টকদই দুই টেবিল চামচ, বাটারওয়েল আধা কাপ, এলাচ চারটি, দারুচিনি দুই টুকরা, কাঁচামরিচ ফালি সাত-আটটি, ও লবণ স্বাদমতো ।

যেভাবে করবেন : সাদা তেলে পেঁয়াজ বেরেস্তা করে তা তুলে নিয়ে সেই তেলে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে, টকদই, পেঁয়াজ বাটা, লবণ দিয়ে একটু কষিয়ে তার ভেতর মাছগুলো দিয়ে তিন মিনিট রান্না করে ইলিশ মাছের টুকরোগুলো তুলে রাখুন। পরে সেই মসলায় এলাচ ও দারুচিনি দিয়ে দেড় লিটার পানি ও পরিমাণ মতো লবণ দিয়ে ফুট দিন। ফুটে উঠলে ধুয়ে রাখা চাল সেখানে দিয়ে অপেক্ষা করতে হবে। পরে চুলায় তাপমাত্রা মিডিয়াম করে চুলায় তাওয়া দিয়ে পোলাওয়ের পাত্রটি ঢাকনা দিয়ে রান্না করুন। প্রায় ২০ মিনিট শেষে ইলিশ মাছ, কাঁচামরিচ দিয়ে ইচ্ছা হলে সামান্য ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। বেরেস্তা দিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ পোলাও।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা