৫টি ভিন্ন স্বাদের সবজি রান্না রেসিপি | শেয়ার করে সংগ্রহে রাখুন - Goo Bangladesh

Tuesday, March 20, 2018

৫টি ভিন্ন স্বাদের সবজি রান্না রেসিপি | শেয়ার করে সংগ্রহে রাখুন



বাজারে নানা রকম সবজি। রোজকার রান্নায় সেসব তো খাওয়া হয়ই। এবার না হয় একটু ভিন্নতাই আসুক স্বাদে। সে রকম কিছু খাবারের রেসিপি..

সেদ্ধ সবজির মজা
উপকরণ
গাজর আধা কাপ, ফুলকপি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, ব্রোকলি আধা কাপ, রেড ক্যাবেজ কুচি ১ কাপ, অ্যাসপারাগাস ৮-১০টা, টক দই দেড় কাপ, পুদিনা পাতা কুচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টা, লবণ পরিমাণমতো ও গোলমরিচের গুঁড়া ১ চা চামচ।

প্রণালি
সবজি টুকরা করে ভাপে সেদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করুন। ফেটানো টক দই, পুদিনা পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, গোলমরিচ গুঁড়া ও ভাপানো সেদ্ধ সবজি একসঙ্গে মেশান, পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

ব্রোকলি মোজারেলা পিৎজা
উপকরণ
ময়দা সাড়ে তিন কাপ, চিনি ১ চা চামচ, তেল ২ চা চামচ, লবণ ১ চা চামচ, ঈষদুষ্ণ পানি আধা কাপ, মোজারেলা চিজ আধা কাপ, ব্রোকলি ১টা, টমেটো সস ১ কাপ, কালো জলপাই অলিভ ২ টেবিল চামচ ও অরিগেনো ২ টেবিল চামচ।

প্রণালি
ময়দার সঙ্গে তেল, লবণ, চিনি ও কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করুন। গরম স্থানে ঢেকে রাখুন। ব্রোকলি ছোট ছোট টুকরা করে নিন। ব্ল্যাক অলিভ কেটে রাখুন। রুটি বেলে এতে টমেটো সস, ব্রোকলি, জলপাই, মোজারেলা চিজ ও অরিগেনো দিতে হবে। প্রিহিট ওভেনে ১৬০ ডিগ্রি তাপে ২০ মিনিট বেকড করুন।

সবজি চিংড়ির কেক স্যান্ডউইচ

উপকরণ
পাউরুটি ১৬ টুকরা, চিংড়ি ৫০০ গ্রাম, গাজর কুচি ১ কাপ, জলপাই আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, মেয়নেজ ১ কাপ, ক্রিম ১ কাপ এবং ধনেপাতা ও অ্যাসপারাগাস কয়েকটা করে (সাজানোর জন্য)।

প্রণালি
চিংড়ির মাথা ও লেজের অংশ পরিষ্কার করে শক্ত আবরণ ফেলে সেদ্ধ করে নিন। সব সবজি ও সেদ্ধ চিংড়ির কয়েকটা রেখে বাকি সব ব্লেন্ড করে নিন। মেয়নেজ অর্ধেকটার সঙ্গে মিশিয়ে নিন, বাকি অর্ধেকটা মেয়নেজ ক্রিমের সঙ্গে মেশান। চারটা ব্রেডের ওপর মেয়নেজ, চিংড়ি সবজির মিশ্রণ দিয়ে আর চারটা ব্রেড ওপরে বসাতে হবে। আবার মেয়নেজ মিশ্রণ মেখে পাউরুটি পুনরায় বসাতে হবে। এভাবে চার ভাঁজে বসানোর পর গোল করে কেকের মতো করে কেটে নিন। ক্রিম ও মেয়নেজের মিশ্রণ দিয়ে চারপাশ ঢেকে দিন। অলিভ, অ্যাসপারাগাস, ধনেপাতা, চিংড়ি দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

জুকিনি সুসি
উপকরণ
জুকিনি ২টা, ক্রিম চিজ ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, সেদ্ধ চিংড়ি ১ কাপ, গাজর আধা কাপ, কিউকাম্পার আধা কাপ এবং লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম ২ কাপ।

প্রণালি
জুকিনিসহ সব সবজি লম্বা ৩ ইঞ্চি পরিমাণ কেটে রাখুন। সবজির সঙ্গে লেবুর রস মেখে নিন। জুকিনি পাতলা লম্বা করে কাটুন, প্রতিটা টুকরা করা জুকিনিতে ক্রিম চিজ দিয়ে গোল রোল তৈরি করুন। এর ভেতরে গাজর, কিউমকাম্পার, ক্যাপসিকাম ও চিংড়ি দিয়ে জুকিনি সুসি তৈরি করুন।



সবজি পাকোড়া
উপকরণ

ফুলকপি ১ কাপ, গাজর আধা কাপ, পাতাকপি ১ কাপ, টমেটো ১টা, আলু ১টা, সিম ৮-২০টা, আদা বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, জিরা গুঁড়া ১ চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ ও ময়দা ৩ টেবিল চামচ, ডিম ১টা।

প্রণালি
ফুলকপি, গাজর, আলু, সিম, পাতাকপি কুচি করে নিতে হবে। এবার বাকি সব উপকরণ একসঙ্গে মেশান। তেল গরম হলে অল্প অল্প করে তেলে দিন। এক পাশ বাদামি হলে উল্টে দিন। ভাজা হয়ে গেলে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা