বাসায় ঝটপট তৈরি করুন মজাদার ওয়াফেল - Goo Bangladesh

Tuesday, March 20, 2018

বাসায় ঝটপট তৈরি করুন মজাদার ওয়াফেল


চাইলেই বাসায় বসে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ওয়াফেল। তবে এর জন্য বাড়িতে ওয়াফেল মেকার থাকা একদমই বাধ্যতামূলক নয়। কেননা এখন প্যানেই বানাতে পারবেন মচমচে ওয়াফেল। তবে মাত্রারিক্ত তাপ দেওয়া যাবে না। এতে মচমচে ভাব চলে গিয়ে ওয়াফেলগুলো শক্ত হয়ে যেতে পারে।
যা যা প্রয়োজন

· ১০০ গ্রাম বাটার
· ২২৫ গ্রাম ময়দা
· ২ চা-চামচ বেকিং পাউডার
· ১/২ চা-চামচ লবণ
· ১ টেবিল চামচ চিনি
· ২ টি ডিম
· ২০০ মি.লি.দুধ

· এ ছাড়া ভ্যানিলা এক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন।

প্রস্তুত প্রণালী

মাইক্রোওয়েভ কিংবা চুলায় মৃদু তাপে একটি প্যানে করে বাটার গলিয়ে নিন। এরপর গলে যাওয়া বাটার কিছুক্ষণের জন্য ঠাণ্ডা হতে রেখে দিন। একটি বড় পাত্রে ময়দা, বেকিং পাউডার, লবণ ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। ডিম দুটি ভেঙে সাদা অংশটি কুসুম থেকে আলাদা করে নিন। এরপর একে বিটার দিয়ে বিট করে ক্রিমের মতো করে নিন।

এখন অপর একটি পাত্রে দুধ নিয়ে তা হালকা আঁচে রেখে সামান্য গরম করুন। একে একে করে বাটার, ময়দার মিশ্রণ, ডিমের সাদা অংশ ও ভ্যানিলা এক্সট্রাক্ট মিশিয়ে নিন দুধের সঙ্গে। মিশ্রণটি ৩০ মিনিটের জন্য রেখে দিন।

এবার একটি প্যানকে চুলায় দিয়ে মাঝারি গরম করুন। প্যানে সামান্য পরিমাণ বাটার যোগ করুন। বাটারটি গলে গেলে প্যানে ছড়িয়ে নিন। এরপর নিজের ইচ্ছে মতো পরিমাণ মিশ্রণ নিয়ে প্যানে দিয়ে ৫ থেকে ৬ মিনিটের জন্য রেখে দিন। ব্যস হয়ে গেলো মজাদার ওয়াফেল! পরিবেশনের জন্য মধু,অমলেট কিংবা আইসক্রিম ব্যবহার করতে পারেন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা