আফগানি স্মোকি চিকেন - Goo Bangladesh

Sunday, March 25, 2018

আফগানি স্মোকি চিকেন


প্রিয়জনদের জন্য সকালে বা বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে বাড়িতে মুরগির বিভিন্ন আইটেম রান্না করে থাকেন। দেশি-বিদেশি বিভিন্ন পদ এখন ঘরেই রান্না করতে পারেন। ট্রাই করেই দেখুন আফগানি স্মোকি চিকেন বানানো। রেসিপিটি দেখে নেওয়া যাক-

উপকরণ:
মুরগির রান নলাসহ- ৫ টুকরো(১ কেজি)

টক দই- আধা কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া- আধা চা চামচ

চাট মসলা- ১ টেবিল চামচ

শুকনা মেথি পাতা- ১ টেবিল চামচ (হালকা টেলে নিলে ভালো হয়)

লবণ স্বাদমতো

লেবুর রস- ২ টেবিল চামচ

লাল মরিচের গুড়া- ১ চা চামচ

পানি- আধা কাপ

কয়লা- ১ টুকরা

তেল- ৩ টেবিল চামচ

যেভাবে রান্না করবেন:

প্রথমে একটি বাটির মধ্যে টক দই, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুড়া, চাট মসলা, শুকনা মেথি পাতা, লবণ, লেবুর রস, লাল মরিচের গুড়া নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে কেচে নেওয়া মুরগির রান দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন।

এরপর এক টুকরা কয়লা ভালো করে জ্বালিয়ে মেরিনেড করা মাংসের উপর একটি বাটি দিয়ে এর মধ্যে কয়লার টুকরাটি রেখে এর উপর ১ টেবিল চামচ তেল দিয়ে মাংসের বাটিটি এক ঘণ্টার জন্যে ঢেকে রাখবেন।

১ ঘণ্টা পর কয়লার টুকরাটি ফেলে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিন।
এরপর একটি বড় ফ্রাইপ্যানে তেল দিয়ে এর মধ্যে মুরগির পিসগুলো দিয়ে মিডিয়াম আঁচে ৫ মিনিট ফ্রাই করে উলটে দেবেন।
এরপর বাটিতে যা মসলা থাকবে মাংসের উপর ঢেলে দিয়ে আরো ৫ মিনিট ফ্রাই করবেন মিডিয়াম আঁচে।

এরপর পানি দিয়ে ১০ মিনিটের জন্য ছোট আঁচে ঢেকে রাখবেন।
১০ মিনিট পর মাংস সিদ্ধ হয়ে গেলে আঁচ বড় করে দিয়ে পানি হাল্কা শুকিয়ে নামিয়ে ফেলুন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা