ডেজার্ট ও নাস্তায় ‘চকোলেট সেহেরা’ - Goo Bangladesh

Monday, March 26, 2018

ডেজার্ট ও নাস্তায় ‘চকোলেট সেহেরা’




‘চকোলেট সেহেরা’ মূলত চকোলেট দিয়ে তৈরি সুজির হালুয়া। সুজির হালুয়ার প্রতি অনেকেরই অনীহা আছে। বিশেষ করে বাচ্চাদের। তবে চকোলেট দিয়ে তৈরি এই সুজির হালুয়া কিন্তু আপনার ও সোনামণিদের খাওয়ার আগ্রহ বাড়িয়ে দিবে। সকালের নাস্তায়, সোনামণির টিফিনে, অথবা বাড়িতে অতিথি এলে ডেজার্ট হিসেবেও দিতে পারেন এই খাবারটি। চলুন তাহলে জেনে নেওয়া যাক, ‘চকোলেট সেহেরা’ তৈরির রেসিপিটি।

উপকরণ:


সুজি ১ কাপ

তরল দুধ ২ কাপ

চিনি ১/৩ কাপ (স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন)

চকোলেট এসেন্স ৩ ফোটা

ডার্ক চকোলেট কুঁচি ১/২ কাপ অথবা কোকো পাউডার ২ চা চামচ

ঘি/গলানো মাখন ২ টেবিল চামচ

কাজু অথবা আলমন্ড বাদাম পরিমাণ মতো (সাজানোর জন্য)



প্রণালি:

সুজি একটা শুকনা কড়াইতে নিয়ে হালকা আঁচে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে নিন।

ননস্টিক পাত্রে দুধ, চিনি, কোকো পাউডার বা ডার্ক চকোলেট গলিয়ে (যেটা দিতে চান) ভালো মতো মিশিয়ে নিন। এবার ঠান্ডা করা ভাজা সুজি দিয়ে নেড়ে মিশিয়ে কড়াইটা চুলায় দিন। মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন। যেন সুজি দলা পাকিয়ে না যায় এবং হাঁড়ির নিচে লেগে না যায়।

এবার সুজি সেদ্ধ হয়ে দুধ শুকিয়ে আঠালো হয়ে এলে ঘি/বাটার দিন ১ চামচ। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিন। এবার বাকি ঘি/বাটার দিন। আবার নাড়ুন। এবার তেল উঠে একটু ভাজা ভাজা হলে নামিয়ে একটু ঠান্ডা করে নিন। তারপর সার্ভিং ডিসে সাজিয়ে উপরে বাদাম কুঁচি ছড়িয়ে দিন।



কিছু টিপস:

আপনি চাইলে এই হালুয়া দিয়ে বিভিন্ন বরফি বা নকশাদার হালুয়ার ডিজাইন করে নিতে পারেন।

যেভাবে করবেন:

বরফি: বরফি কাটার জন্য একটি সমান চ্যাপটা প্লেটে ঘি বা বাটার মাখিয়ে নিন। তারপর হালুয়া চুলা থেকে নামিয়ে সরাসরি তেল মাখা প্লেটে ঢেলে দিন। চামচের পেছন দিক বা ছুরি দিয়ে সমান করে নিন। তারপর ঠান্ডা হলে বরফি আকারে কেটে নিন।

নকশা: হালুয়া ছোট গোল লাড্ডুর মতো করে নিয়ে নকশির খাঁজে ঘি/বাটার মেখে খাঁজ ২ টার মাঝে লাড্ডুটা রেখে হাকলা চাপ দিন এবার খাঁজ থেকে তুলে নিন। ব্যাস হয়ে গেলো! চাইলে ইচ্ছা মতো যে কোনো ডিজাইন সেপ দিতে পারেন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা