চিকেন ক্যাশনাট সালাদ - Goo Bangladesh

Sunday, March 25, 2018

চিকেন ক্যাশনাট সালাদ



সালাদে শসা, টমেটোর সাথেই যদি আরও কিছু উপাদান যোগ করা যায়, তাহলে খেতে শুধু মজাই হবে না পুষ্টিকর হতে পারে আপনার রেগুলার সালাদ। আজ রইলো চিকেন ক্যাশনাট সালাদ এর রেসিপি-


উপকরণ:
হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ, খোসা ছাড়ানো মাঝারি সাইজের চিংড়ি- আধা কাপ, কর্ণফ্লাওয়ার- ২ টেবিল চামচ, লবণ- স্বাদ মতো, রসুন বাটা- আধা চা চামচ, আদা বাটা- আধা চা চামচ, পাপরিকার গুঁড়া/লাল মরিচের গুঁড়া- আধা চা চামচ, ডিম- ১ টি, তেল- পরিমাণ মতো, কাজুবাদাম- আধা কাপ, চিলি সস- হাফ কাপ, টমেটোর সস- আধা কাপ, সয়া সস(লাইট)- ১ টেবিল চামচ, ভিনেগার- আধা চা চামচ, সিসিমি অয়েল- আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া- স্বাদ মতো, চিনি- সামান্য, সবজি মিক্স (টমেটো, শসা, সবুজ ও হলুদ ক্যাপসিকাম)- ১ কাপ, কাঁচা মরিচ- স্বাদ মতো, ধনিয়া পাতা- আধা কাপ, লেবুর রস- ১ টেবিল চামচ।

প্রণালি:
একটি বাটিতে মুরগি, চিংড়ি নিয়ে এতে একে একে কর্ণ ফ্লাওয়ার,লবণ, রসুন বাটা,আদা বাটা,পাপরিকার গুঁড়া,ডিম একসাথে মাখিয়ে নিন। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে এই মুরগি ও চিংড়ির মিশ্রণ হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে যেটুক তেল থাকে তাতেই কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে নিন।

এখন যে পাত্রে সালাদ পরিবেশন করবেন, সেই পাত্রে একে একে চিলি সস, টমেটোর সস, সয়া সস, ভিনেগার, সিসিমি অয়েল, গোলমরিচের গুঁড়া, চিনি, সবজি মিক্স দিয়ে দিন। এবার কাঁচা মরিচ, ধনিয়া পাতা, কাজুবাদাম দিন। সবকিছু মেখে এবার এতে আগেই ভেজে রাখা মুরগি, চিংড়ি, কাজুবাদাম দিন এবং মাখিয়ে ফেলুন। সবশেষে লেবুর রস ছিটিয়ে দিন।এবার পরিবেশন করুন চিকেন ক্যাশনাট সালাদ ফ্রাইড রাইসের সাথে অথবা এমনিও খেতে পারেন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা