রেসিপি: ঝটপট জিলাপি - Goo Bangladesh

Friday, March 23, 2018

রেসিপি: ঝটপট জিলাপি


অল্প উপকরণে কম সময়ে জিলাপি বানানো যায় বাসায়ই। এটি খেতে হয় মচমচে ও সুস্বাদু। জেনে নিন কীভাবে বানাবেন জিলাপি।

উপকরণ
  • ১ কাপ ময়দা
  • ২ কাপ চিনি
  • প্রয়োজন মতো পানি
  • ১/৩ চা চামচ লবণ
  • ৩ টেবিল চামচ টক দই
  • আধা চা চামচ বেকিং পাউডার
  • ভাজার জন্য তেল
  • সিরা তৈরির উপকরণ
  • ২ কাপ পানি
  • দেড় কাপ চিনি
  • ৩টি এলাচ
  • সামান্য ফুড কালার
  • ১ চা চামচ লেবুর রস
প্রস্তুত প্রণালি

একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার ও লবণ মিশিয়ে নিন। সামান্য পানি দিয়ে মাখান। অল্প অল্প করে দেবেন পানি। টক দই দিয়ে আবার মেখে নিন মিশ্রণটি। আরও একটু পানি দিয়ে মিহি ডো তৈরি করুন। ডিম ফেটানোর মেশিন দিয়ে ভালো করে ফেটান। খুব বেশ ঘন বা বেশি পাতলা হবে না মিশ্রণটি। এবার কেচাপের বোতলে নিয়ে নিন ময়দার মিশ্রণ।
সিরা তৈরি করার জন্য একটি প্যানে পানি, চিনি ও এলাচ ভেঙে নিন। মিডিয়াম আঁচে জ্বাল দিতে থাকুন আঠালো না হওয়া পর্যন্ত। ফুড কালার দিয়ে দিন। আঙুলে নিয়ে দেখুন আঠালো হয়েছে কিনা। হয়ে গেলে নামিয়ে লেবুর রস দিন সিরায়। সিরা উষ্ণ গরম থাকতে থাকতে জিলাপি দিতে দিতে হবে। এজন্য ঢেকে রাখুন সিরার পাত্র।
জিলাপি ভাজার জন্য প্যান দিন চুলায়। তেল গরম হলে কেচাপের বোতলের চেপে প্যাঁচ দিয়ে জিলাপির আকৃতি করে দিন। মাঝারি আঁচে বাদামি করে ভেজে নিন জিলাপি। ভাজা হয়ে গেলে উঠিয়ে তেল ঝরিয়ে সিরার পাত্রে দিয়ে দিন। ১০ সেকেন্ড রেখে উঠিয়ে পরিবেশন করুন মচমচে জিলাপি।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা