ছুটির দিনের ডেজার্টে রইল ‘চকোলেট মুজ’ - Goo Bangladesh

Tuesday, January 30, 2018

ছুটির দিনের ডেজার্টে রইল ‘চকোলেট মুজ’



ছুটির দিনে হেবি খানাদানা তো হবেই কিন্তু বাঙালিদের খাওয়ার পর একটু মিষ্টিমুখ না হলে চলে? তাই বলে সব সময় দই মিষ্টি ফিরনী এসব কী আর ভালো লাগে? তাই চলুন আজ বাড়িতে ভিন্ন স্বাদের ডেজার্ট তৈরি করি। আর সেটি হচ্ছে ‘চকোলেট মুজ’ খুব সহজে কীভাবে তৈরি করবেন ‘চকোলেট মুজ’ চলুন জেনে নেই তার রেসিপি।

উপকরণ:
ডিমের কুসুম- ৪টা,
চিনি- ৪ টে. চামচ,
হেভী/হুইপড ক্রিম- ২ কাপ,
ডার্ক চকোলেট (গলানো)- ৮ আউন্স,
ভ্যানিলা এসেন্স- ১চা চামচ।

প্রনালি:
একটা সস প্যানে ডিমের কুসুম, ২ টে চামচ চিনি ও ৩/৪ (চার ভাগের তিন) কাপ হেভী ক্রিম ভালো করে মেশান। (এগ বিটার ব্যবহার করুন, সহজ হবে।)

এবার অল্প আঁচে ৩/৪ মিনিট রান্না করুন এবং অনবরত নাড়তে থাকুন। কিন্ত বলক আসার আগেই নামিয়ে ফেলুন। দেখবেন চামচের গায়ে মিশ্রন কোট করছে কিনা। হলেই নামিয়ে নিন এবং গলানো চকোলেট এবং ভ্যানিলা মিশিয়ে ঠাণ্ডা হতে দিন।

এরপর একটি পাতিলে পানি দিয়ে সেটা চুলায় দিন। গরম পানির ওপরে বাটিতে চকলেট দিয়ে গলান।

এবার আরেকটি বোলে ক্রিমের মিশনটি টি ঢেলে নিন ও সোয়া এক কাপ হেভী ক্রিম ও বাকি ২ চামচ চিনি মিশিয়ে এগ বিটার দিয়ে ততোক্ষন পর্যন্ত বিট করুন যতক্ষন না স্টিফ পিক দেখা যায়।

এখন ১/৩ (তিন ভাগের এক) হেভী ক্রিম আলতো করে স্প্যাটুলার সাহায্যে মিশিয়ে দিন মিশ্রণের সাথে ও সার্ভিং গ্লাসে ঢেলে অন্তত ৩০ মিনিট রেফ্রিজারেটরে রাখুন।

ঠাণ্ডা করে উপরে সামান্য ক্রিম ও চকোলেট কুচি দিয়ে নিজের পছন্দ মতো ডিজাই করুন। তারপর সার্ভ করুন মজাদার ‘চকোলেট মুজ’।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা