লাইম-জিনজার গ্রিলড চিকেন - Goo Bangladesh

Tuesday, January 30, 2018

লাইম-জিনজার গ্রিলড চিকেন



চিকেনের একটি রেসিপি হচ্ছে লাইম-জিনজার গ্রিলড চিকেন। লেবু ও আদার স্বাদে এই খাবারটি আপনার স্বাদে এনে দিবে ভিন্নতা। রোজকার কেনা গ্রিলড খাওয়ার থেকে এটা ট্রাই করে দেখতে পারেন। কিন্তু একটা তৈরি করার জন্য আপনাকে আলাদা কোনো সময় বা কষ্ট করে মসলা জোগার করতে হবে না। আপনার রান্না ঘরে যে সকল মসলা আছে আপনি তা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। আসুন তাহলে জেনে নেই কীভাবে তৈরি করবেন লাইম-জিনজার গ্রিলড চিকেন।

উপকরণ
মুরগির বুকের মাংস ৪ পিস (হাড় ছারা)
৩) তেল ১/৪ কাপ

মেরিনেশনের পেস্টের জন্য:
আদা কুচি ১/৪ কাপ
কাঁচা মরিচ ৪-৬ টা
লেবুর রস ১/৩ কাপ
লেবুর খোসা গ্রেট করা ১ টেবিল চামচ
লবণ পরিমান মত
রসুন কোয়া ৭টা
টক দই ২ টেবিল চামচ
পিঁয়াজ /onion পাউডার ২ টেবিল চামচ
তেল ২ টেবিল চামচ

মাংস ও তেল বাদে বাকি উপকরনগুলো একসাথে ব্লেন্ড করে নিন।(২ টেবিল চামচ তেলসহ)

প্রণালি:
মুরগির বুকের মাংস ধুয়ে পেপার টাওয়েল দিয়ে ড্রাই করে নিন, ছুরি দিয়ে হালকাভাবে কেটে নিন।
ব্লেন্ড করা পেস্ট দিয়ে মুরগি মেরিনেট করে রাখুন ৫-৮ ঘণ্টা।
গ্রিলড প্যান, ফ্রাইপ্যান অথবা গ্রিলড চুলা ব্যবহার করতে পারেন।
এখন প্যান গরম করুন, তেল দিন, তেল গরম হলে মেরিনেট করা বুকের মাংসগুলো হালকা বাদামী করে গ্রিল্ড করে নিন অথবা ভেজে নিন। এইভাবে সবগুলো বুকের মাংস ভেজে নিন।
গরম গরম পরিবেশন করুন লেমন-জিনজার ফ্লেভারে মজাদার গ্রিলড চিকেন।

ঘরে তৈরি করা ধনেপাতা, রসুন ও কাঁচামরিচের চাটনি অথবা আপনার পছন্দের চাটনি বা সসের সাথে পরিবেশিন করতে পারেন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা