ক্যাটরিনার ঘরে সালমানের আঁকা ছবি! - Goo Bangladesh

Wednesday, November 8, 2017

ক্যাটরিনার ঘরে সালমানের আঁকা ছবি!


সালমান খান যে ভালো ছবি আঁকেন, তা তো সবারই জানা। শিল্পমনা এই বলিউড অভিনেতা শুধু ছবি আঁকতেই না, নিজের আঁকা ছবি বন্ধুদের উপহার দিতেও ভালোবাসেন। কিন্তু সাবেক প্রেমিকাকে নিজের আঁকা চিত্রকর্ম উপহার দেওয়ার ব্যাপারটা শুনলে একটু নড়েচড়ে বসতে হয়!
সম্প্রতি সাল্লুর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ ইন্সটাগ্রামে নিজের একটি সেলফি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে, ক্যাটরিনার ঘরের দেয়ালে সালমান খানের আঁকা একটি চিত্রকর্ম। প্রমাণ? সালমান খান সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস’–এর নবম মৌসুমে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। উদ্দেশ্য ছিল ক্যাটের ছবি ফিতুর-এর প্রচারণা। তখন সালমান তাঁকে নিজে এঁকে একটি ছবি উপহার দেন। যদিও ছবিটি ছিল অসমাপ্ত। পরে অবশ্য সালমান খান ওই ছবি আঁকা শেষ করেন। ছবিটি সম্পূর্ণ হওয়ার পর এখন তা ঝুলছে ক্যাটরিনার ঘরের দেয়ালে।
সাল্লুকে ক্যাট হৃদয়ে জায়গা না দিতে পারলেও সাবেক প্রেমিকের শিল্পকর্মকে ঠিকই ঘরের দেয়ালে জায়গা দিতে পেরেছেন।
সালমান-ক্যাটরিনা অভিনীত টাইগার জিন্দা হ্যায় মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর। দীর্ঘ পাঁচ বছর পর আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে তাঁদের।
সূত্র: বলিউড বাবল।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা