কে হবেন শাবনূর, কে রিয়াজ? - Goo Bangladesh

Wednesday, November 8, 2017

কে হবেন শাবনূর, কে রিয়াজ?


১৬ বছর আগে মুক্তি পেয়েছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি। তাতে অভিনয় করেছিলেন শাবনূর ও রিয়াজ। গতকাল বুধবার নতুনভাবে এই সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। প্রথমটির মতো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার নির্মাতাও দেবাশীষ বিশ্বাস।

এদিকে নতুন সিনেমার নাম ঘোষণার পরই প্রশ্ন এসেছে, নতুন ছবিতে নায়ক রিয়াজ আর নায়িকা শাবনূরের চরিত্রে কে কে অভিনয় করবেন। দেবাশীষ বলেন, ‘এ কথা অস্বীকার করার উপায় নেই যে শাবনূর-রিয়াজ জুটির পর গত এক যুগে বাংলাদেশের সিনেমায় শাকিব খান-অপুই হচ্ছেন সবচেয়ে জনপ্রিয় জুটি। এরপর আর দেশের সিনেমায় ওভাবে কোনো জুটি গড়ে ওঠেনি। বাপ্পী-মাহির জুটি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা দেখা যায়নি। তাই কে কে অভিনয় করবেন, এই ব্যাপার নিয়ে কিছুটা চিন্তার মধ্যে আছি।’

দেবাশীষ বিশ্বাসতাহলে কী হবে? দেবাশীষ বলেন, ‘আমার গল্পের সঙ্গে মানানসই একজন নায়ক নেব। তবে এ ক্ষেত্রে হয়তো আমাকে দেশের বাইরে যেতে হবে। এটাও ঠিক যে দেশের বাইরে থেকে যাঁকে নিয়েই কাজ করি না কেন, যথাযথ নিয়ম মেনে করব। আর নায়িকার ব্যাপারে মাথায় কয়েকটা নাম ঘুরছে। আশা করছি, কিছুদিনের মধ্যে তা চূড়ান্ত করতে পারব।’

আগামী ৮ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই নির্মাতার নতুন আরেকটি সিনেমা। ‘চল পালাই’ নামের এই সিনেমা দর্শকের কতটা কাছাকাছি নিয়ে যাওয়া যায়, এখন সেই পরিকল্পনাই করছেন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিপন ও তমা মির্জা। দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার কাজ শুরু করবেন আগামী বছর ফেব্রুয়ারি অথবা মার্চে। তার আগে নতুন সিনেমার শিল্পী নির্বাচনের কাজ করবেন। চলবে গান রেকর্ডিংও। দেবাশীষ বলেন, ‘এটি শতভাগ দেশের সিনেমা, তাই দেশেই শুটিং করব।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমা প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির সঙ্গে পরিচালকের চুক্তি স্বাক্ষর হয়েছে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা