রণবীর ও দীপিকার দূরত্ব কী নিয়ে? - Goo Bangladesh

Wednesday, November 8, 2017

রণবীর ও দীপিকার দূরত্ব কী নিয়ে?

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

বলিউডের প্রেমিক জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কাছে আসার পেছনে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির অনেক অবদান। ‘গলিয়োঁ কি রাসলীলা রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবতী’—বানসালি পরপর তিনটি ছবিতে এই দুই শিল্পীকে জুটি করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে দীপিকা আর রণবীর দুজনের আরও বেশি কাছে আসতে পেরেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন তো মনে হচ্ছে কাহিনি উল্টো দিকে এগোচ্ছে। বানসালির ছবির কারণেই দুজনের মধ্যে সৃষ্টি হচ্ছে দূরত্বের।

সম্প্রতি মুম্বাইয়ে ‘পদ্মাবতী’র ত্রিমাত্রিক ট্রেলার উদ্বোধনীর অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকার কথা ছিল শুধু পরিচালক ও প্রযোজকের। ছবির তিন শিল্পী দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর—কারও সেখানে হাজির হওয়ার কথা না। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল অনুষ্ঠানে দিপীকাও এসেছেন। তাঁকে দেখে গণমাধ্যমকর্মীসহ সবাই অবাক হন। তবে ‘পদ্মাবতী’ ছবির এই তারকাকে কাছে পেয়ে তো আর তাঁরা কোনো প্রশ্ন না করেই ছেড়ে দেবেন? তাঁদের অনুরোধে সেখানে দীপিকা একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেন।

অনেকেই সেদিন দীপিকাকে দেখে ভেবেছিলেন, রণবীর বা শহিদকেও বুঝি পাওয়া যাবে। কিন্তু তাঁরা এই অনুষ্ঠানের অতিথি তালিকায় ছিলেন না বলে জানায় একটি সূত্র। বিষয়টা নিয়ে শহীদের খুব বেশি মাথাব্যথা না থাকলেও রণবীর মনে হয় কিছুটা খেপেছেন। টুইটারে এই ক্ষোভ ছেড়েছেন নায়ক। তবে সরাসরি কোনো কথা তিনি লেখেননি। মনের কথা ঘুরিয়ে-পেঁচিয়ে লিখে একটি টুইট করেছেন রণবীর। সেখানে তিনি বলেন, ‘একবার ভেবেছিলাম একটা ছবি পোস্ট করব। এরপর চিন্তা করলাম না থাক, আমি তো এত বিখ্যাত হতে চাই না।’ পরে আরেকটি টুইটে এই অভিনেতা কটাক্ষ করে লেখেন, ‘বাহ! কী সৌভাগ্য আমার। এই প্রথম নিজেকে থ্রিডিতে দেখতে পাব।’ এসব কথা বলে তিনি প্রেমিকা দীপিকার ওপর রাগ ছেড়েছেন, এটি স্পষ্ট। তা ছাড়া কিছুদিন আগে ‘পদ্মাবতী’ ছবিতে দীপিকা দুই নায়কের থেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন বলেও একটা খবর চাউর হয়। এতেও হয়তো অপমানবোধ করেছেন রণবীর। সিনেমায় যে দীপিকাই প্রধান চরিত্র, সেটি তো আর অস্বীকার করা যাবে না।

যদিও মুম্বাইয়ের সেই ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, বিষয়টা মোটেও এমন নয়। ‘পদ্মাবতী’ সিনেমার কিছু অংশের কাজ এখনো বাকি আছে। রণবীর ও শহীদ সেখানেই ব্যস্ত ছিলেন। দীপিকা আগে কাজ শেষ করতে পেরেছেন বলে অনুষ্ঠানে আসতে পেরেছেন। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, সেটা তাঁরাই ভালো জানেন। তবে দীপিকা-রণবীরের বহুল আকাঙ্ক্ষিত ছবি ‘পদ্মাবতী’ মুক্তির আগেই যদি দুজনের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়, তাহলে তাঁদের ভক্তরা খুব কষ্ট পাবেন নিশ্চিত। ইন্ডিয়া টুডে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা