২৪ দিন মাঠে থাকবেন পিয়া - Goo Bangladesh

Wednesday, November 8, 2017

২৪ দিন মাঠে থাকবেন পিয়া


‘আপনি কখনো ক্রিকেট খেলেছেন?’
‘না না!’
‘ক্রিকেট খেলা দেখেছেন?’
‘হ্যাঁ। মাঠে গিয়ে দেখেছি। ফ্রি থাকলে বাসায়ও টিভিতে দেখি। এই তো সে দিন দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশের পুরো খেলা দেখেছি।’
‘ক্রিকেট তারকাদের সঙ্গে তো আপনি কাজ করেছেন।’
‘সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন, সৌম্য সরকার, মোস্তাফিজ আর মিরাজের সঙ্গে কাজ করছি।’

বললেন জান্নাতুল ফেরদৌস পিয়া, জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী। এবার তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা নিয়ে টিভি আয়োজন মাঠ থেকে সঞ্চালনা করবেন। এরই মধ্যে বিপিএল ও গাজী টিভি কর্তৃপক্ষের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে।

৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পিয়া জানান, তার আগের দিন সন্ধ্যায় খাদি উৎসবে তিনি র‍্যাম্পে হাঁটবেন। বিপিএলে অংশ নেবেন পরদিন থেকে। এরপর এই খেলার পুরো সময়টায় ২৪ দিন তিনি সিলেট, ঢাকা আর চট্টগ্রামে থাকবেন। বিপিএলের সব কটি খেলা মাঠ থেকে সরাসরি দেখাবে গাজী টিভি।

পিয়া বললেন, ‘আমি মাঠ থেকে উপস্থাপনা করব। স্টুডিওতে থাকবেন সামিয়া আফরিন আর মারিয়া নূর। আশা করছি, সবাই মিলে আমরা দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারব।’

র‍্যাম্প মডেল হলেও পিয়া এরই মধ্যে কাজ করেছেন বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে। উপস্থাপনা করেছেন ট্রাভেল শো।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা