পরিসংখ্যানে বিপিএল - Goo Bangladesh

Thursday, November 2, 2017

পরিসংখ্যানে বিপিএল


শনিবার মাঠে গড়াচ্ছে চার-ছক্কার জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। রাতের ম্যাচে খেলবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স।
কেমন ছিল বিপিএলের আগের চার আসর। এক নজরে পরিসংখ্যানে চোখ বোলানো যাক। 
আজ প্রকাশিত হচ্ছে প্রথম পর্ব:
চ্যাম্পিয়ন: বিপিএলে সর্বোচ্চ তিন আসরের শিরোপা পেয়েছে ঢাকা। একবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা।

সেরা অধিনায়ক: ঢাকাকে দুবার এবং কুমিল্লাকে একবার শিরোপা জিতিয়ে নিঃসন্দেহে সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৪৫ ম্যাচে সবচেয়ে বেশি ৩০ জয় মাশরাফির নেতৃত্বেই এসেছে।

সবথেকে বেশি ম্যাচ:
চার আসরে বিপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের ম্যাচ-সংখ্যা ৫১টি করে।

সর্বোচ্চ রান: বিপিএলে সর্বোচ্চ দলীয় রান ২১৭। ঢাকা গ্ল্যাডিয়েটরস ২০১৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে করেছিল এ রান। বিপিএলে দুইশর বেশি রান হয়েছে সাত ইনিংসে।

সর্বনিম্ন রান: গত আসরে খুলনা টাইটান্সকে ৪৪ রানে অলআউট করেছিল রংপুর রাইডার্স। বিপিএলে এটাই এক ইনিংসে সর্বনিম্ন রান।

এক ম্যাচে সর্বোচ্চ রান: ২০১৩ সালের আসরে বরিশাল ও রাজশাহীর ম্যাচটি হাই স্কোরিং হয়েছিল। ৪২২ রান হয়েছিল ওই ম্যাচে। ম্যাচটি হয়েছিল চট্টগ্রামে। চারশর বেশি রান হওয়া একমাত্র ম্যাচ সেটিই।

রানের হিসাবে বড় জয়: ২০১৩ সালের আসরে চট্টগ্রাম ১১৯ রানে হারিয়েছিল সিলেট রয়্যালসকে। ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৪ রানে গুটিয়ে যায় রয়্যালস।

উইকেটের হিসাবে বড় জয়: বিপিএলে দশ উইকেটে জয়ের রেকর্ড রয়েছে দুটি। বরিশাল ১৬৬ রানের টার্গেটে হারিয়েছিল সিলেট রয়্যালসকে। এবং চিটাগং ভাইকিংস ১৪০ রান তাড়া করে জিতেছিল সিলেট সুপার স্টার্সের বিপক্ষে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা