৭৮ বছরের রেকর্ড ভাঙলেন আগুয়েরো - Goo Bangladesh

Thursday, November 2, 2017

৭৮ বছরের রেকর্ড ভাঙলেন আগুয়েরো


রেকর্ড ভাঙার জন্য এর চেয়ে ভালো সময় ও জায়গা আর হতে পারত না! স্তাদিও সান পাওলো, যেখানে তার শ্বশুর দিয়েগো ম্যারাডোনাকে এখনো দেবতা হিসেবে উপাসনা করা হয়। সেখানেই ম্যানচেস্টার সিটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন সার্জিও আগুয়েরো।

১২ দিন আগে প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ম্যানচেস্টার সিটির আগের সর্বোচ্চ গোলদাতা এরিক ব্রুকের রেকর্ড স্পর্শ করেছিলেন আগুয়েরো। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে নাপোলির মাঠে গোল করে প্রাক্তন ফরোয়ার্ড ব্রুকের রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

সিটির হয়ে ১৭৭ গোল করেছিলেন ব্রুক। এর সর্বশেষ গোলটি তিনি করেছিলেন ১৯৩৯ সালে। তার ৭৮ বছরের অক্ষত রেকর্ডটা এবার ভেঙে দিলেন আগুয়েরো। ১৭৭ গোল করতে ব্রুকের লেগেছিল ১১ বছর, আগুয়েরো ১৭৮ গোল করলেন মাত্র ছয় বছরেই!

নাপোলির মাঠে আগুয়েরোর রেকর্ড ভাঙা গোলটা এসেছে খুবই প্রয়োজনীয় মুহূর্তে। ম্যাচে তখন ২-২ গোলে সমতা। আগুয়েরোর গোলটাই এগিয়ে দেয় সিটিকে। পেপ গার্দিওলার দল পরে ম্যাচও জিতেছে ৪-২ গোলে।
ম্যারাডোনা হলেন আগুয়েরোর প্রাক্তন স্ত্রী জিয়ান্নিনার বাবা ও ছেলে বেনজামিনের দাদা। ১৯৮৪ থেকে ১৯৯১- এই সাত মৌসুম নাপোলির হয়ে ১১৫ গোল করেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তি নাপোলিকে এনে দিয়েছিলেন ১৯৮৭ ও ১৯৯০ সালের ইতালিয়ান লিগ শিরোপা। একটা সময় ম্যারাডোনা যে মাঠ কাঁপিয়েছেন, সেই মাঠেই আগুয়েরো উঠলেন নতুন উচ্চতায়।

ম্যানচেস্টার সিটির ইতিহাসের সর্বোচ্চ পাঁচ গোলদাতা
খেলোয়াড়

গোল
সার্জিও আগুয়েরো
১৭৮
এরিক ব্রুক
১৭৭
টমি জনসন
১৬৬
কলিন বেল
১৫৩
জো হায়েস
১৫২

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা