গাড়িবহরে হামলা আওয়ামী লীগ এখন সন্ত্রাসীদের আখড়া : খালেদা জিয়া - Goo Bangladesh

Thursday, November 2, 2017

গাড়িবহরে হামলা আওয়ামী লীগ এখন সন্ত্রাসীদের আখড়া : খালেদা জিয়া


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়। এটি এখন সন্ত্রাসীদের আখড়া। এরা সব সময় রক্ততৃষ্ণায় কাতর থাকে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে। এই দলটির পরতে পরতে জড়িয়ে আছে মানবাত্মার অবমাননার বিভিন্ন দিক। জনগণের হাড়গোড় চিবিয়ে এরা ভয়ঙ্কর নরপিশাচে পরিণত হয়েছে। আর দেশব্যাপী এই পিশাচদের দোর্দন্ড পদচারণার প্রধানকেন্দ্র্র হিসেবে গড়ে তোলা হয়েছে ফেনী জেলাকে। ফেনি শহর এখন বিবেকবর্জিত সন্ত্রাসীদের অভয়ারণ্য।
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন বেগম জিয়া। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সেখানে ত্রাণ বিতরণে যাওয়া ও আসার পথে ফেনিতে গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন বিএনপি প্রধান।

তিনি একইসঙ্গে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আওয়ামী লীগের সমালোচনা করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ে সহায়তা দিতে বাধা দানের উদ্দেশ্যে তারা আমার গাড়ি বহরে চৈতন্যহীন বর্বর আক্রমণ চালাতে দ্বিধা করেনি। শুধু অসংখ্য গাড়ি কিংবা দলের নেতাকর্মীদেরকে আঘাত করা নয়, তারা দায়িত্বরত গণমাধ্যম সাংবাদিকদের উপরও নৃশংস আঘাত করেছে এবং তাদের যানবাহন ভাংচুর করেছে।
দেশে এখন জবাবদিহিতাহীন নির্মম দুঃশাসন বিরাজমান বলেই সন্ত্রাসীদের বেপরোয়া বিস্তার লাভ ঘটেছে। আজও (মঙ্গলবার) আমার গাড়িবহর ঢাকা যাবার পথে ফেনি শহর অতিক্রম করার সময় পেট্রোল বোমা নিক্ষেপসহ দুুটি গাড়িতে আগুন লাগিয়ে সন্ত্রাসী আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। যা সরকারের বর্বরতম পরিকল্পনারই অংশ।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা