কোহলি-আনুশকার বিয়ে ডিসেম্বরে! - Goo Bangladesh

Tuesday, October 24, 2017

কোহলি-আনুশকার বিয়ে ডিসেম্বরে!


আগেই গুঞ্জন উঠেছিল। আসছে ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ও সীমিত ওভারের সিরিজে ‘ব্যক্তিগত কারণে’ ছুটি চেয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। কী এমন ব্যক্তিগত কারণ যে কোহলির মতো দল-অন্তঃপ্রাণ খেলোয়াড়ও ছুটি চাইলেন? দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করতে চলেছেন কোহলি। ডিসেম্বরে অনুষ্ঠেয় এই বিয়ের জন্যই কোহলি ছুটি চেয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যমটি।

এই তারকা জুটির প্রেমের সম্পর্ক প্রায় দুই বছরের। দুজন একই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়েছেন। ২০১৩ সালে ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরেও দলের সঙ্গী ছিলেন আনুশকা। পত্রপত্রিকায় এ নিয়ে আলোচনার ঝড় উঠেছিল। সম্প্রতি একটি পোশাক কোম্পানির টিভি বিজ্ঞাপনে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। সেখানে বর-কনের মতো তাঁরা দুজনও পরস্পর পরস্পরকে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আর অভিনয় করে নয়, খবরটি সঠিক হলে, সত্যিকারের ছাঁদনাতলাতেই বসতে চলেছেন দুজনে!

এই খবরে সবচেয়ে খুশি হতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট দলও! আনুশকা যদি আসলেই ভারতীয় ক্রিকেটের ‌‌‘ফার্স্ট লেডি’তে পরিণত হন, আসন্ন শ্রীলঙ্কা সিরিজে কোহলি খেলবেন না। গতকালই পাকিস্তানের বিপক্ষে ৫-০-তে ধোলাই খাওয়া লঙ্কানদের জন্য এর চেয়ে ভালো খবর আর কী হবে?
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, ঠাসা সূচির কারণে খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতেই কোহলিকে বিশ্রাম দেওয়া। শ্রীলঙ্কা সিরিজের পর পরই তারা দক্ষিণ আফ্রিকা সফর করতে। যেখানে ভারত ৬ বার সফর করে কখনোই সিরিজ জেতেনি। এবারই সেরা সুযোগ মনে করছে দলটি। এ কারণে পূর্ণ শক্তির কোহলিকে তাদের চাই। ছুটির কারণ এটাই।
কোহলি বা আনুশকার পক্ষ থেকে খবরটির সত্যি-মিথ্যা কিছু নিশ্চিত করা হয়নি। সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ক্রিকইনফো।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ক্রিকইনফো।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা