ফিফা বর্ষসেরা রোনালদো - Goo Bangladesh

Tuesday, October 24, 2017

ফিফা বর্ষসেরা রোনালদো



লিওনেল মেসিকে একতরফা ভোটে হারিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফা বর্ষসেরায় এবার কোচ, অধিনায়ক ও সাংবাদিক মিলে ৪৫৯ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ৩৪০ জন তাঁদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন রোনালদোকে। মেসিকে বেছে নিয়েছেন ৫৫ জন। ১৫ জন বেছে নিয়েছেন নেইমারকে।

ফিফা বর্ষসেরায় ফুটবল সংস্থাটির সদস্য দেশগুলোর তিনজন সদস্য ভোট দিয়ে থাকেন। ফিফার বেছে দেওয়া ২৪ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে নিজের পছন্দের তিনজনকে বেছে নিতে হয়। এক, দুই, তিন এভাবে সেরার ক্রম নির্ধারণ করেন ভোটাররা। প্রথম পছন্দের প্রার্থী পান ৫ পয়েন্ট, দ্বিতীয়জন ৩, তৃতীয়জন ১। এভাবে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়টি নির্বাচিত হয় বর্ষসেরা।

রোনালদোকে যেমন ৫৭ জন তাঁদের দ্বিতীয় সেরা হিসেবে বেছে নিয়েছেন। আর তৃতীয় সেরা হিসেবে বেছে নিয়েছেন ১৭ জন। অর্থাৎ রোনালদোর মোট পয়েন্ট ছিল ১৭০০ (৩৪০ × ৫) + ১৭১ (৫৭ × ৩) + ১৭ (১৭ × ১) = ১৮৮৮।
অন্যদিকে, মেসিকে দ্বিতীয় সেরা হিসেবে বেছে নিয়েছেন ১৫৬ জন। তৃতীয় সেরা হিসেবে ৮০ জন। মেসির মোট পয়েন্ট দাঁড়িয়েছে ২৭৫ (৫৫ × ৫) + ৪৬৮ (১৫৬ × ৩) + ৮০ (৮০ × ১) = ৮২৩। পয়েন্টেও রোনালদো মেসিকে ১০৬৫ ব্যবধানে হারিয়েছেন।

ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার জয়ের পর বক্তব্য রাখছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লন্ডন, ২৩ অক্টোবর। ছবি: এএফপিপয়েন্টের ভিত্তিতেই সেরা তিনে ছিলেন নেইমার। তাঁকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন ১৫ জন। দ্বিতীয় সেরা হিসেবে নেইমার ভোট পেয়েছেন ৫০ জনের। তৃতীয় সেরার ভোট দিয়েছেন ৭৩ জন। নেইমার মোট পেয়েছেন ৭৫ + ১৫০ + ৭৩ = ২৯৮ পয়েন্ট। ব্যালন ডি’অর জেতার যে আকাঙ্ক্ষা নেইমারকে পিএসজিতে নিয়ে গেছে বলে শোনা যায়, তা পূরণ করতে এখনো বহু পথ পাড়ি দিতে হবে। এখন পর্যন্ত সেরা দুইয়ের সঙ্গে তাঁর ব্যবধানটা যে অনেক।

আসলে প্রথম পছন্দ ৫ পয়েন্ট পান বলে সেখানে যিনি বেশি ভোট পাবেন, তিনিই এগিয়ে যাবেন। রোনালদো-মেসি-নেইমার ছাড়া আর কেউ এখানে দুই অঙ্কের বেশি ভোট পাননি।

প্রথম পছন্দের ভোট পেয়েছেন কে কত:

রোনালদো: ৩৪০
মেসি: ৫৫
নেইমার: ১৫
বুফন: ৮
টনি ক্রুস: ৭
অবামেয়াং: ৬
রামোস: ৬
লুকা মডরিচ: ৫
লুইস সুয়ারেজ: ৪
কান্তে এন’গোলো: ৩
ইব্রাহিমোভিচ: ২
লেভানডফস্কি: ২
নাভাস: ২
নয়্যার: ২
হ্যাজার্ড: ১
হ্যারি কেন: ১

সূত্র : প্রথম আলো

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা