বিয়ের খবর জানার আগেই বিচ্ছেদ - Goo Bangladesh

Tuesday, October 24, 2017

বিয়ের খবর জানার আগেই বিচ্ছেদ


‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ প্রসূন আজাদ কাজ করছেন নাটক আর চলচ্চিত্রে। আজ মঙ্গলবার জানা গেল, তাঁর বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে। আগামী বছর ফেব্রুয়ারিতে তা কার্যকর হওয়ার কথা রয়েছে।

প্রসূন আজাদ আজ সংবাদমাধ্যমকে জানান, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে তাঁর বিয়ে হয়। বর অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাইমিন সান। সম্পর্কে তাঁরা কাজিন। অনেক দিন প্রেম করেছেন। আর বিয়েটা করেছেন পরিবারকে না জানিয়ে, কারও সম্মতি না নিয়ে। বিয়ের আগে এবং পরে অনেকটা সময় সিডনিতেই ছিলেন প্রসূন। ওই সময় এই বিয়ের খবর সংবাদমাধ্যমকে জানাননি তিনি।

প্রসূন নয়, এই বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে তাঁর স্বামীর ইচ্ছায়। প্রসূন বলেন, ‘সে যদি ডিভোর্স দিয়ে ভালো থাকে, সেখানে আমার কী বলার থাকে? তবে এখনো সিদ্ধান্ত বদলের কিছু সময় আছে। যদি সে সিদ্ধান্ত পাল্টায়, আমি হয়তো অনেক সুখী হব।’

আর ডিভোর্সের খবর তিনি জানতে পেরেছেন স্বামী মোহাইমিনের কাছ থেকেই। বর্তমান পরিস্থিতি নিয়ে প্রসূন বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে চিন্তিত। জানি না সংবাদটা মা-বাবা কীভাবে নিতে পারবেন। ব্যক্তিগত সম্পর্কগুলো অনেক স্পর্শকাতর। আমি চাই না এমন কিছু ঘটুক, যা আমার মা-বাবা-ভাইকে কষ্ট দেবে।’

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা