শামছুন নাহার চাঁদনীর আত্মহত্যার প্ররোচনা: বাবা-মাসহ প্রধান আসামি গ্রেপ্তার - Goo Bangladesh

Saturday, October 28, 2017

শামছুন নাহার চাঁদনীর আত্মহত্যার প্ররোচনা: বাবা-মাসহ প্রধান আসামি গ্রেপ্তার


খুলনার সরকারি করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী শামছুন নাহার চাঁদনীর (১২) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় উত্ত্যক্তকারী অভিযুক্ত শামীম হাওলাদার এবং তাঁর বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাটি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে লবণচরা থানা-পুলিশ।

শুভর বাবার নাম শাহ আলম হাওলাদার ও মায়ের নাম জাকিয়া বেগম। তাঁদের গ্রেপ্তার করে রাত নয়টার দিকে খুলনা সদর থানায় নিয়ে আসা হয়। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, চাঁদনীর আত্মহত্যার পর থেকেই প্রধান আসামি শামীম ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া-আসার পথে চাঁদনীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন শামীম। ১৩ অক্টোবর রাতে শুভ কয়েকজন বখাটেকে নিয়ে চাঁদনীর বাবাকে মারধর করেন। বাবা রবিউল ইসলামকে লাঞ্ছিত হতে দেখে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে চাঁদনী।

ঘটনার পরের দিন রাতে চাঁদনীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শামীম হাওলাদার এবং তাঁর বাবা শাহ আলম হাওলাদারসহ পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে লবণচরা থানায় মামলা করেন চাঁদনীর বাবা রবিউল ইসলাম। এ ঘটনায় মাফিয়া কবির নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে তিন দিনের রিমান্ড নেওয়া হয়।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা