দুই গোল খেয়ে স্পেনকে পাঁচটা দিল ইংল্যান্ড - Goo Bangladesh

Saturday, October 28, 2017

দুই গোল খেয়ে স্পেনকে পাঁচটা দিল ইংল্যান্ড


অসাধারণ এক ফাইনাল দেখল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। ৩১ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া ইংল্যান্ড শুধু অবিশ্বাস্যভাবে ঘুরেই দাঁড়ায়নি, স্পেনকে রীতিমতো উড়িয়ে দিয়েছে! শেষ পর্যন্ত ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশরা।

প্লে-মেকার সার্জিও গোমেজের জোড়া গোলে ৩১ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল স্পেন। ৪৪ মিনিটে রিয়ান ব্রুস্টারের গোলে ম্যাচে ফেরে ইংল্যান্ড। ৫৮ মিনিটে মরগান গিবস-হোয়াইটের গোলে সমতা। ১১ মিনিট পর দলকে এগিয়ে নেওয়ার কাজটা করেন ফিল ফোডেন। ইংল্যান্ড সমতায় ফিরতেই যেন হারিয়ে গেল স্পেন। স্প্যানিশদের হটিয়ে কলকাতায় এরপর শুধুই চলেছে ব্রিটিশ-রাজ! দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক খেলার মূল্য দিতে হয়েছে স্পেনকে।
বিধ্বস্ত স্পেন আরও ভেঙে পড়ে ৮৪ মিনিটে মার্ক গুয়েহির গোলে। ম্যাচ শেষ হওয়ার খানিক আগে ইংল্যান্ডের গোলবন্যার পূর্ণতা আসে ফোডেনের আরেকটি গোলে। দুটি খেয়ে স্পেনের জালে ৫ গোল দিয়েছে ইংল্যান্ড। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসেই সবচেয়ে বেশি গোলের ফাইনাল এটি।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা