একই দিনে দুই বন্ধুর বিয়ে! - Goo Bangladesh

Saturday, October 28, 2017

একই দিনে দুই বন্ধুর বিয়ে!


একই দিনে যদি দুই বন্ধুর বিয়ে হয়, তবে কোনটা ছেড়ে কোনটায় উপস্থিত হবেন? সিদ্ধান্ত নেওয়া তো দেখি ভারি মুশকিল। এমন সিদ্ধান্তহীনতায় ভুগতে যাচ্ছেন ভারতীয় দুই টেলিভিশন তারকার বন্ধুরা। জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং ও ছোট পর্দার আরেক তারকা আশকা গোরাদিয়ার বিয়ে যে একই দিনে!
হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে ভারতীর সম্পর্ক অনেক দিনের। এত দিন সে কথা গোপন ছিল। এ বছরের গোড়ার দিকে তাঁদের বাগদান হওয়ার পর জানা যায় তাঁদের প্রেমের খবর। এরপরই তাঁরা একসঙ্গে অংশ নেন নাচের প্রতিযোগিতার অনুষ্ঠান ‘নাচ বালিয়ে’তে। সেখানে আরেক প্রতিযোগী ছিলেন আশকা। তাঁর সঙ্গে ছিলেন বাগদত্তা ব্রেন্ট গোবল। ওই অনুষ্ঠানেও দেখা গেছে ভারতী আর আশকার বন্ধুত্ব। এখন মুশকিল হলো, তাঁদের দুজনের বিয়ের দিন একই, আগামী ৩ ডিসেম্বর। এক বন্ধু আরেক বন্ধুর বিয়েতে থাকতে পারছেন না।

এক সূত্র জানায়, ভারতী তাঁর শুটিং নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকছেন। কয়েকটা তারিখ থেকে বিয়ের তারিখ চূড়ান্ত করেছেন। যদি সবকিছু ঠিক থাকে আর লগ্নও সঠিক হয়, তাহলে ৩ ডিসেম্বর গোয়াতে হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ভারতী। ভারতী আর আশকার বিয়ের দিন একই তারিখে ঠিক হওয়ার ব্যাপারটা একদম কাকতালীয়। আশকার বিয়ের অনুষ্ঠান হবে আহমেদাবাদে।

উল্লেখ, ভারতী সিং ছোট পর্দার কয়েকটি কমেডি শোতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। আর আশকা তো খল চরিত্রের জন্য পুরস্কারই পেয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা