ছোট চিংড়ির দোপেঁয়াজা - Goo Bangladesh

Friday, March 23, 2018

ছোট চিংড়ির দোপেঁয়াজা



চিংড়ির নাম শুনলে কার না জল জিভে আসে। গলদা চিংড়ি, বাগদা চিংড়ির হরেক রকম পদ আমরা কমবেশি সবই খেয়েছি। এটা জানেন কি ছোট চিংড়ি দিয়েও করা যায় দেশি স্টাইলের মজাদার দোপেঁয়াজা। আজ আমরা জেনে নিবো কীভাবে রান্না করবেন মজাদার এ খাবারটি।

যা যা লাগবে
চিংড়ি মাছঃ ১/২ কেজি, আদা বাটাঃ ১ টেবল চামচ, রসুন বাটাঃ ২ টেবল চামচ, জিরা বাটাঃ ১ টেবল চামচ, পিঁয়াজ বাটাঃ ২ টেবল চামচ, হলুদ গুঁড়াঃ ১/২ চা চামচ, কাঁচামরিচ: ৭-৮ টা, দেশি পেঁয়াজ কুচি এক কাপ, সাদা এলাচ ২ টা, দারুচিনি ১ টা, তেজপাতা ১ টা, লবণ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো

কীভাবে হবে রান্না
প্রথমে তেল গরম করে চিংড়ি মাছ বিভিন্ন মশলা দিয়ে ভেজে বাটা মশলা (আদা, রসুন, জিরা, পিঁয়াজ) থেকে সামান্য করে মশলা দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। ভেজে রং আসলে এবং চিংড়ি মাছ সিদ্ধ হলে নামিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে নতুন করে তেল দিয়ে সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, পিঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিয়ে কয়েক পিস কাঁচা মরিচ চিরে দিয়ে একে একে বাটা মশলা গুলো (আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা) দিয়ে হলুদ ও লবণ দিয়ে কষাতে হবে।

তারপরে পানি দিয়ে ঢেকে মসলা কষাতে হবে। পানি শুকিয়ে আসলে চিংড়ি ছেড়ে দিয়ে আবার একটু পানি দিতে হবে। তারপর বলক তুলে নামাতে হবে। নামানোর পরে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল ছোট চিংড়ির মজাদার দোপেঁয়াজা।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা