পেঁপের স্বাস্থ্য উপকারিতা !!! - Goo Bangladesh

Friday, March 23, 2018

পেঁপের স্বাস্থ্য উপকারিতা !!!


পেঁপে সারা বিশ্বেই খুব জনপ্রিয় একটি খাবার। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে। পাশাপাশি রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন ক্যারোটিন এবং প্রাকৃতিক আঁশ। পেঁপে গাছের প্রত্যেকটি অংশেই কিছু না কিছু ঔষধি গুণাগুণ রয়েছে।
শুধু পেঁপেতেই নয়, এর বীজেও কিন্তু রয়েছে অনেক গুণ। যদিও এর স্বাদ এবং গন্ধ একটু তীব্র। পেঁপের বীজ ফেনোয়েলিক এবং ফ্লেবোনয়েড উপাদানে ভরপুর। এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস।
তাই পেঁপে খাওয়ার সময় এর বীজও খেতে পারেন। এ ছাড়া সালাদ, স্মুদি ইত্যাদিতে পেপের বীজ ব্যবহার করা যায়। তবে গর্ভাবস্থায় কাঁচা পেঁপে অথবা পেপের বীজ খাওয়া ঠিক হবে না। শুধুমাত্র গাছপাকা পেঁপেই এই সময় খাওয়া যায়।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হোম রেমিডিস জানিয়েছে পেঁপে এবং এর বীজের কিছু গুণের কথা।

* হৃদরোগ প্রতিরোধ করে
নিয়মিত পেঁপে খাওয়া হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ই এবং শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। এটি শরীরের বাজে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।
* হজমের জন্য ভালো
এর মধ্যে থাকা পেপেইন হজমের প্রক্রিয়াকে ভালো করে। হজম দ্রুত করে; কোষ্ঠকাঠিন্য রোধেও সাহায্য করে। এটি অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি কমায়।
* দৃষ্টি ভালো করে
প্রতিদিন পেঁপে খাওয়া দৃষ্টিশক্তি ভালো করে। এর মধ্যে থাকা ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টি অক্সিডেন্টের কারণে এটি চোখের জন্য ভালো। এটি রেটিনাকে সুরক্ষা দেয়। এ ছাড়া ছানি এবং গ্লুকোমা প্রতিরোধে কাজ করে।
* আরথ্রাইটিস
পেঁপের মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি আরথ্রাইটিসের ব্যথা প্রতিরোধ করে এবং প্রদাহ কমাতে কাজ করে।
* চুলের যত্নে
পেঁপে চুলের জন্যও বেশ ভালো। এটি দ্রুত চুলের বৃদ্ধিতে কাজ করে। এটি চুল ঘন হতেও সাহায্য করে। এটি খুশকি দূর করে। বিশেষজ্ঞরা বলেন, চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে প্রতিদিন পেঁপে খান।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা