সরিষা পাবদা - Goo Bangladesh

Tuesday, March 27, 2018

সরিষা পাবদা

ভাত আর মাছ—বাঙালি খাবারের কথাই মনে করিয়ে দেয়। দেশি মাছের রান্নার স্বাদ তো অনন্য। মাছের রান্নায় নতুনত্ব আনলে স্বাদ বাড়বে বই কমবে না। তেমন কিছু মাছের পদের রেসিপি

সরিষা পাবদা


উপকরণ: পাবদা ৫০০ গ্রাম, সাদা সরিষা ১ টেবিল চামচ, পোস্তদানা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা সিকি চা-চামচ, রসুনবাটা সিকি চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৩টি, ধনেপাতার কুচি ১ টেবিল চামচ, লেবুর রস আধা টেবিল চামচ, লবণ স্বাদমতো ও সরিষার তেল আধা কাপ।


প্রণালি: পানিতে সরিষা ও পোস্তদানা এক রাত ভিজিয়ে রাখুন। পানি ঝরিয়ে ১টি কাঁচা মরিচ দিয়ে বেটে নিন। মাছ ধুয়ে পানি ঝরিয়ে তাতে লবণ, লেবুর রস ও সিকি চা-চামচ হলুদ দিয়ে মেখে ওপরে অল্প লেবুর রস মেখে রেখে দিন কিছুক্ষণ। প্যানে সামান্য সাদা তেলে মাছ অল্প ভেজে নিন। অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে পেঁয়াজকুচি হালকা ভেজে তাতে আদা-রসুনবাটা, লবণ, বাকি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে সামান্য পানি মিশিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল ওপরে উঠলে পোস্তদানা ও সরিষাবাটার মিশ্রণ দিয়ে আরও কিছুক্ষণ কষান। সামান্য পানি দিয়ে নেড়ে মাছ দিন। কিছুক্ষণ পর সাবধানে মাছ উল্টে দিন। ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে মৃদু আঁচে আরও ২ মিনিট ঢেকে রান্না করুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা