ঢাকা-কলকাতায় ভালোবাসার ৬ নাটক - Goo Bangladesh

Friday, February 9, 2018

ঢাকা-কলকাতায় ভালোবাসার ৬ নাটক


আসন্ন বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে ‘ভালোবাসার ফ্রেশ গল্প’ শিরোনামে ঢাকা-কলকাতার বিভিন্ন লোকেশনে চলছে ৬টি বিশেষ নাটকের শুটিং। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রতিদিন, রাত ৯টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হবে এগুলো।



আলফা-আই মিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন নাটকগুলোর নির্দেশনা দিচ্ছেন দেশের ৬ জন অন্যতম নির্মাতা। যাদের মধ্যে রয়েছেন নুরুল আলম আতিক, অনিমেষ আইচ, শিহাব শাহীন, তানিম রহমান অংশু, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও গোলাম সোহরাব দোদুল।

ফিকশনগুলোতে বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার কয়েকজন তারকাও।
ছয় অভিনেত্রীছয় অভিনেত্রী

এরমধ্যে নুরুল আলম আতিকের ‘আমায় খুঁজোনা’র উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করছেন অপি করিম ও কলকাতার ভাস্বর চ্যাটার্জী, অনিমেষ আইচের ‘নির্বাসন’-এ রিয়াজ, ভাবনা ও শতাব্দী ওয়াদুদ, শিহাব শাহীনের ‘বাসস্টপ’-এ মম, অপূর্ব ও সাজু খাদেম, তানিম রহমান অংশুর ‘যখন বসন্ত’তে শার্লিন ও নিশো, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ‘বি-স্বর্গ’তে রওনক হাসান ও কলকাতার পায়েল সরকার এবং গোলাম সোহরাব দোদুলের ‘হঠাৎ তুমি’তে অভিনয় করছেন তারিন ও কলকাতার দেবদূত ঘোষ।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ‘আমায় খুঁজোনা’, ‘বি-স্বর্গ’ ও ‘হঠাৎ তুমি’ শিরোনামের নাটক তিনটির শুটিং গেল এক সপ্তাহ ধরে চলছে কলকাতার বিভিন্ন লোকেশনে। বাকি নাটকগুলোর শুটিং চলছে ঢাকাতেই।

তিনি আরও জানান, টিভি দর্শকদের আগ্রহ বাড়াতে ফিকশনগুলোতে ব্যবহারের জন্য সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলেন সৌজন্যে নির্মাণ করা হয়েছে মৌলিক কয়েকটি ভালোবাসার গান। বলেন, ‘দেশের টেলিভিশনে ভ্যালেন্টাইন নিয়ে এতো বড় আয়োজন এবারই প্রথম।’
ছয় অভিনেতাছয় অভিনেতা

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা