আসল মোগলাই স্বাদে চিকেন কোরমা - Goo Bangladesh

Friday, February 9, 2018

আসল মোগলাই স্বাদে চিকেন কোরমা


এটা আবার একটা রেসিপি হল? বাঙালিরা তো হরহামেশাই মুরগীর কোরমা খায়। আপনিও খান। মুরগীর কোরমা রান্নাও করেন ভালো। কিন্তু আপনার রেসিপিটা আসল তো? শুধু রান্না করলেই হবে না। কোরমা মানেই হচ্ছে আসল মোগলাই স্বাদ। আপনার কোরমা রান্নায় আসে তো মোগলাই স্বাদ ও ঘ্রাণ? না আসলেও সমস্যা নাই। আমরা আছি না! আজ আমরা আপনাকে জানাবো আসল মোগলাই স্বাদে চিকেন কোরমা কীভাবে রান্না করতে হয়। আসুন তাহলে জেনে নেই রেসিপিটা।
উপকরণ:

  • মুরগীর- ১ টি,
  • আলু- ২ টি টুকরা করা,(ইচ্ছা)
  • পেঁয়াজ বাটা- ১/৪ কাপ,
  • কাঁচামরিচ- ৪ টি,
  • আদা বাটা- ১ টেবিল চামচ,
  • রসুন বাটা- ১ টেবিল চামচ,
  • জিরা বাটা- ১চা চামচ,
  • চিনি- ১ চা চামচ,
  • দারুচিনি- ২ টি,
  • এলাচ- ৪ টি,
  • তেজপাতা- ২ টি,
  • গরম মশলা- ১/২ চা চামচ,
  • টক দই বা দুধ- ১/২ কাপ,
  • কিসমিস- ৭/৮ টি,
  • লেবুর রস- ১ টেবিল চামচ,
  • তেল- ১ কাপ,
  • ঘি- ১ টেবিল চামচ,
  • লবণ- স্বাদ মতো।

মোগলাই ঘ্রাণ ও স্বাদের জন্য:

  • এলাচি ৩-৪টি
  • দারুচিনি ২ ইঞ্চি লম্বা ২টি
  • লবঙ্গ ৬টি
  • গোলমরিচ ১০-১৫টা
  • মেথি ১ চা চামচ
  • জায়ফল অর্ধেকটা
  • জয়ত্রী ১ চা চামচ
  • রাঁধুনি ১ চা চামচ
  • জৈন আধা চা চামচ
  • মৌরী ১ চা চামচ

(এই সব মশলাগুলো হালকা আঁচে মচমচা করে ভেজে নিন। তারপর গুঁড়া করে মুখ বন্ধ কৌটায় রেখে দিন।)

প্রণালি:
মুরগী ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এরপর দারুচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, তেল, পানি, দই, কিসমিস, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস ভালোভাবে মাখে রাখুন ১০-১৫ মিনিট। (যত বেশি সময় রাখতে পারবেন তত ভালো)
এবার কড়াইতে অল্প তেল দিয়ে আলু ভেঁজে উঠিয়ে রাখুন।
এখন বাকি তেল দিয়ে মেরিনেট করা মাংস দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এবার দারুচিনি, এলাচ, তেজপাতা ও আলু দিয়ে মাংসটা ২৫-৩০ মিনিট কষিয়ে নিন।
মাংস কষানো হলে পরিমান মতো পানি দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে অল্প আঁচে ডেকে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে হালকাভাবে নেড়ে দিন।
ঝোল ঘন হয়ে এলে দই বা দুধ দিয়ে ৫-১০ মিনিট রান্না করুণ (নামানোর আগে আগে দুধ দিলে রান্নার স্বাদ ও রঙ সুন্দর থাকে)।
রান্না প্রায় হয়ে গেলে মোগলাই ঘ্রাণ ও স্বাদের জন্য করে রাখা মশলার গুঁড়া থেকে পরিমাণ মতো ছিটিয়ে দিয়ে ঢেকে দিন। ২-৩ মিনিট রেখে দিন।
নামানোর কিছুক্ষন আগে কিসমিস, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি দিয়ে ঢেকে দিন। মাংসে তেল উঠে এলে নামিয়ে নিন।
নামানোর পর সার্ভিং ডিসে দেয়ার পর চাইলে পেস্তা, কিসমিস বা কাজু বাদাম ছিটিয়ে দিতে পারেন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা