ভ্যানিলা সুইস রোল উইথ জ্যাম ক্রিম ফ্রষ্টিং - Goo Bangladesh

Tuesday, January 16, 2018

ভ্যানিলা সুইস রোল উইথ জ্যাম ক্রিম ফ্রষ্টিং



ভ্যানিলা সুইস রোল উইথ জ্যাম ক্রিম ফ্রষ্টিং


নকশার উপকরণঃ

একটি ডিমের সাদা অংশ

গুঁড়ো চিনি – ২ টেবল চামচ

ময়দা – ১/৩ কাপ

মাখন – ২০ গ্রাম

পছন্দমতো কালার – কয়েক ফোঁটা


একটি পাত্রে ডিমের সাদা অংশ কাটাচামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। চিনি দিয়ে আবার কাটাচামচ দিয়ে বিট করুন। এবার ময়দা দিয়ে ভালোভাবে মেশান। মাখন দিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করুন।

ব্যাটারটি ইচ্ছামতো ভাগে ভাগ করে পছন্দসই রং মেশান।

এরপর পছন্দমতো ডিজাইন বেকিং ট্রের মাপে কাগজ কেটে সেই কাগজের উপরে করে ট্রের উপরে বিছিয়ে চারিদিকে ছোট ছোট করে টেপ মেরে দিন। এবার আরেকটি কাগজ ডিজাইন করা কাগজের মাপে কেটে ডিজাইন করা কাগজের উপরে বসিয়ে নকশার ব্যাটার পাইপিং ব্যাগের মধ্যে ভরে ছাপের উপরে এঁকে ফেলুন। এটি পনেরো মিনিট ফ্রিজে রাখুন।

কেকের উপকরণঃ

ডিম – ৪ টি

গুঁড়া চিনি – ৩/৪ কাপ

ময়দা – ১ কাপ

বেকিং পাউডার – ১ চা চামচ

ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ


পুরের উপকরণঃ

হুইপ ক্রিম – ১ কাপ (ফস্টার ক্লার্ক হুইপ ক্রিম প্যাকেটের নির্দেশ অনুযায়ী সব দুধ একবারে না দিয়ে অল্প অল্প করে দুধ মিশিয়ে বিট করুন)

পছন্দের যে কোন জ্যাম – ২ – ৩ টেবল চামচ


এবার ক্রিম ও জ্যাম একসাথে বিট করে মিশ্রণটি ফ্রিজে রাখুন।

কেকের প্রস্তুত প্রণালীঃ


ডিমের সাদা ও হলুদ অংশ আলাদা করুন।

এবার সাদা অংশ ভালোভাবে বিট করে ফোম তৈরি করুন। অল্প অল্প করে চিনি দিয়ে বিট করুন। সব চিনি দেয়া শেষ হলে ডিমের কুসুম দিয়ে বিট করুন।

এসেন্স দিয়ে অল্প বিট করুন।

এরপর অল্প অল্প করে ময়দা দিয়ে রাবারের চামচ বা হাত দিয়েও মেশাতে পারেন।

এবার ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি কেকের ট্রেতে ফ্রিজে রাখা ডিজাইনের কাগজের উপরে কেকের ব্যাটার ঢেলে দিন।


এবার ১৫০ ডিগ্রী সেলসিয়াস তাপে ৩০ মিনিট বেক করুন (কেকের ভেতরে কাঠি ঢুকিয়ে দেখবেন কাঠিটা যখন পরিষ্কার বের হয়ে আসবে তখনই ওভেন বন্ধ করে দিবেন, কাঠির গায়ে ব্যাটার লেগে থাকলে আরও কিছুক্ষণ বেক করবেন)।


এবার ওভেন থেকে কেক বের করে উল্টে দিয়ে কেকের উপর থেকে সাবধানে কাগজ উঠিয়ে ফেলুন।

কেকের পাশ থেকে অল্প করে শক্ত অংশ কেটে বাদ দিন।

কেকের মাপে একটি বেকিং পেপার কেটে উপরে গুঁড়ো চিনি ছড়িয়ে দিন।

আবার কেকটি চিনি ছিটানো কাগজের উপরে উল্টে দিয়ে হুইপ ক্রিমের মিশ্রণ কেকের উপরে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে সাবধানে পেঁচিয়ে দিয়ে চকোলেটের মতো দুই পাশ মুড়ে দিন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা