৫ পদের নাড়ু - Goo Bangladesh

Tuesday, January 16, 2018

৫ পদের নাড়ু



নারকেলের নাড়ু


উপকরণ :

দেশী ঘি ১ টেবিল চামচ

নারকেল কোরানো দের কাপ

কন্ডেন্সড মিল্ক হাফ কাপ

চিনি হাফ কাপ

তরল দুধ ২ কাপ

এলাচ গুঁড়ো ১/২ চা চামচ

সাজানোর জন্য বাদাম।

প্রণালি : একটা প্যান এ ঘি গরম করুন। ১ কাপ নারকেল কোরানো দিয়ে ১ মিনিট ভাজুন। কন্ডেন্সড মিল্ক আর তরল দুধ দিয়ে জ্বাল দিন প্রায় ২০ মিনিট এর মতো। তারপর এলাচ পাউডার এবং চিনি দিয়ে নাড়ুন একদম আঠা আঠা হয়ে যাওয়া পর্যন্ত। আগুন বন্ধ করে দিন, হালকা ঠাণ্ডা হলে গোল লাড্ডুর আকার দিয়ে নারিকেলের গুড়োতে গড়িয়ে উপরে বাদাম দিয়ে পরিবেশন করুন।





খেজুরের গুড়ে নারকেলের নাড়ু


উপকরণ :

নারকেল ২ টি

খেজুরের গুড় ১/২ কেজি

এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ

তেজপাতা ১ টি

লবণ ১ চিমটি

দারুচিনির টুকরো কয়েকটি




প্রণালি : নারকেল কুরিয়ে নিন। এবার কোরানো নারকেল ও গুড় ভালো করে মিশিয়ে মিশিয়ে কড়াইয়ে দিন। কড়াই নন-স্টিকি হলে ভালো হয় তাহলে তলায় পোড়া লাগবে না। দারুচিনি, তেজপাতা, এলাচ গুঁড়ো ও লবণ দিয়ে দিন। এরপর কড়াইয়ে ভাজতে থাকুন। সারাক্ষণ নাড়ুন যাতে তলায় লেগে না যায়। ভাজতে ভাজতে নরম ও আঠালো হয়ে গেলে চুলা থেকে কড়াই নামিয়ে নিন। তারপর সহনীয় গরম থাকতে থাকতে হাতের তালুতে অল্প ঘি মেখে নারিকেল নিয়ে ছোট বলের মতো গোল আকৃতি দিন। ঠাণ্ডা হলে সংরক্ষণ করুন মুখবন্ধ পাত্রে। চাইলে চাল ভাজার মিহি গুঁড়োতে গড়িয়ে রাখতে পারেন।







চিড়ার নাড়ু


উপকরণ:

চিড়া আধা কেজি

খেজুরের গুড় ৮০০ গ্রাম

এলাচ গুঁড়া ৫টি

ঘি ১ টেবিল চামচ


প্রণালি: চিড়া ভেজে নিন। গুড়ে সিকি কাপ পরিমাণ পানি ও ঘি দিয়ে চুলায় দিন। ফুটে উঠলে এলাচ গুঁড়া ছেড়ে নাড়ুন। ঘন হলে চিড়া দিয়ে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে হাতে ঘি মেখে দ্রুত ঠাণ্ডা হওয়ার আগেই গোলাকার করে নাড়ু তৈরি করুন



সুজির নাড়ু

উপকরণ :

সুজি ২৫০ গ্রাম

চিনি ২৫০ গ্রাম

নারকেল ১টি

ঘি সিকি কাপ

ক্ষীরসা ২ কাপ


প্রণালি : ২ কেজি দুধ জ্বাল দিয়ে যখন ঘন হয়ে ২ কাপ হবে, তখন নামিয়ে ঠাণ্ডা করতে হবে। সুজি ঘি দিয়ে ভেজে ঠাণ্ডা করে নিতে হবে। নারকেল মিহি করে কুরিয়ে চিনি দিয়ে মাঝারি আঁচে নেড়ে জ্বাল দিতে হবে। একটু পর নামিয়ে পিঁড়িতে ঢেলে ঠাণ্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার সেই নারকেল, সুজি ও পরিমাণমতো ক্ষীরসা একসঙ্গে এলাচির গুঁড়া ছিটিয়ে মাখতে হবে। যদি বেশি শুকনা হয়ে যায়, তবে সামান্য পরিমাণ ঘি ও আরও একটু ক্ষীরসা মাখাতে হবে। সবশেষে হাতের তালুতে নিয়ে গেলে মেপে নাড়ু বানাতে হবে।




চালের নাড়ু


উপকরণ :


চাল ১ কাপ


গুড় কোরানো দেড় কাপ


নারকেল কোরানো ১ কাপ


তিল আধা কাপ

প্রণালি : চাল ১ চিমটি লবণ ও পানি দিয়ে মাখিয়ে খোলাতে আধা ভাজা করে গুঁড়া করে নিতে হবে। তিল ভেজে নিতে হবে। গুড় ২ টেবিল-চামচ পানি দিয়ে চুলায় দিতে হবে। গলে এলে চালের গুঁড়া, নারকেল ও তিল একসঙ্গে দিয়ে দিতে হবে। ভালোভাবে মিশে গেলে নামিয়ে পিঁড়িতে ঢেলে দিতে হবে এবং ঢেকে রাখতে হবে। তাড়াতাড়ি গরম গরম নাড়ু বানাতে হবে। যদি ঠাণ্ডা হয়ে যায়, তবে আবার একটু গরম করে নিতে হবে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা