বাংলাদেশে থেকে গুগল প্লে'তে অ্যাপ বিক্রি শুরু - Goo Bangladesh

Tuesday, November 7, 2017

বাংলাদেশে থেকে গুগল প্লে'তে অ্যাপ বিক্রি শুরু

বাংলাদেশের অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জন্য সুখবর নিয়ে এলো গুগল। এখন থেকে ডেভেলপাররা বাংলাদেশ থেকে এ টেক জায়ান্টের অ্যাপ্লিকেশন বাজার ‘গুগল প্লে’তে অ্যাপ বিক্রি করতে পারবেন।

এতদিন বাংলাদেশ থেকে গুগল প্লে ব্যবহারের সুবিধা থাকলেও ডেভেলপারদের অ্যাপ বিক্রির সুবিধা ছিল না। সম্প্রতি গুগলের সাপোর্ট সেন্টারে ‘লোকেশনস ফর ডেভেলপার অ্যান্ড মার্চেন্ট রেজিস্ট্রেশন’ বিভাগে বাংলাদেশের নাম যুক্ত করা হয়।

চলতি বছরের মার্চে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে গুগলের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। অক্টোবরে ঢাকায় যার ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হতে গুগল প্লে’তে অ্যাপ বিক্রি করার এই সুযোগ এই বৈঠকের ফলাফল।

জুনাইদ আহমেদ পলক টেকশহরডটকমকে জানান, এই অর্জনের ফলে দেশের সৃজনশীল অ্যাপ ও গেইম ডেভলপারগণ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেবেন।



নতুন এ সুবিধার ফলে গুগল প্লে স্টোরে বাংলাদেশ থেকেই করা যাবে মার্চেন্ট অ্যাকাউন্ট। দেশ থেকেই অ্যাপ বিক্রি করতে পারবেন ডেভেলপাররা। আগে শুধু ফ্রি অ্যাপ আপলোড দেয়ার সুবিধা ছিল।

মোবাইল অ্যাপ ডেভেলপার ও সাউথইস্ট বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষক মোশাররফ রুবেল টেকশহর ডটকমকে জানান, গুগল প্লে স্টোরে মার্চেন্ট অ্যাকাউন্টের তালিকায় বাংলাদেশে যুক্ত হওয়াতে দেশের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারদের অনেক দিনের অপেক্ষা শেষ হল। এটা নতুন একটা দিক উন্মোচন করতে পারে। তবে অবশ্যই কোয়ালিটি অ্যাপ তৈরি করতে হবে। অ্যাপ কোয়ালিটি না হলে এই সুবিধা আমাদের কাজে আসবে না। মানসম্মত অ্যাপ না হলে যে মার্কেট আমরা চিন্তা করছি, তার ধারে কাছে যাওয়া সম্ভব হবে না।

চলতি বছর সেপ্টেম্বর মাসে বাংলা ভাষার ওয়েবসাইটে গুগল অ‍্যাডসেন্স ব্যবহারের সুবিধার ঘোষণা দিয়েছিল সার্চ জায়ান্ট গুগল।

News Credit ;
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : http://techshohor.com/news/93707

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা