তুষ্টি-ফামি’র বাগদান সম্পন্ন - Goo Bangladesh

Saturday, November 4, 2017

তুষ্টি-ফামি’র বাগদান সম্পন্ন


দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শামীমা ইসলাম তুষ্টি’র বাগদান সম্পন্ন হলো গত শুক্রবার রাতে। আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউপিএস’র ‘হেড অব সেলস’ সাজ্জাদুল ইসলাম ফামি’র সঙ্গে তুষ্টির বাগদান সম্পন্ন হয়েছে। গত ৩ নভেম্বর শুক্রবার রাত ৯.১৮ মিনিটে রাজধানীর বিজয় স্মরনীতে একটি চাইনীজ রেস্টুরেন্টে উভয় পক্ষের আতœী স্বজনের উপস্থিতিতে একেবারেই ঘরোয়া পরিবেশে তুষ্টি ও ফামি’র বাগদান সম্পন্ন হয়। নবাবগঞ্জের মেয়ে তুষ্টি ও নোয়াখালীর ছেলে ফামি’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আগামী বছর এপ্রিলে। ফামি’র সঙ্গে বাগদান প্রসঙ্গে তুষ্টি বলেন,‘ ফামিকে জানি, চিনি আমি বিগত ১৮ বছর ধরে। একজন মানুষ হিসেবে খুব ভালো মনের একজন মানুষ ফামি। আমাকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য ফামি ১৮টা বছর অপেক্ষা করেছে।
তার এই অপেক্ষাকে, আমার প্রতি তার ভালোবাসা, বিশ্বাসকে আমি সবসময়ই শ্রদ্ধার চোখে দেখেছি। আল্লাহর রহমতে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। আমরা দু’জনই সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে থাকতে পারি।’ ফামি বলেন,‘ তুষ্টি আমার জীবনের অনেক বড় উপহার, আমার জীবনের আশীর্বাদও বটে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ তুষ্টির বাবা মুক্তিযোদ্ধা মহিব উল ইসলাম ইদু ও মা মাকসুদা ইসলাম। তার একমাত্র ভাই ফাল্গুন। এদিকে তুষ্টি অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘টিরিগিরি টক্কা’ নিয়মিত দূরন্ত টিভিতে প্রচার হচ্ছে।

মুক্তির অপেক্ষায় আছে তুষ্টি অভিনীত ‘হাছনরাজা’ চলচ্চিত্রটি। তুষ্টি অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে বেলাল আহমেদ’র ‘নন্দিত নরকে’, শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ এবং গোলাম রব্বানী বিপ্লবের ‘স্বপ্ন ডানায়’। তুষ্টি এরইমধ্যে শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন ‘আমরা মানুষ’ নামের একটি ফাউন্ডেসন। অভিনয় শিল্পী সংঘ’র আইন ও কল্যাণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তুষ্টি।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা