নতুন ফ্রিল্যান্সিং ক্যাম্পাস শিখবে সবাই - Goo Bangladesh

Saturday, November 4, 2017

নতুন ফ্রিল্যান্সিং ক্যাম্পাস শিখবে সবাই



ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য নিয়ে দেশের প্রথম স্মার্ট ক্যাম্পাস উদ্বোধন করল ‘শিখবে সবাই’। ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানের নতুন উদ্যোগ ‘শিখবে সবাই’ শুক্রবার বিকাল ৫টায় উদ্বোধন করে তাদের এই স্মার্ট ক্যাম্পাসটি। একই সঙ্গে বনানী ৭ নম্বর রোডের এইচ ব্লকের ৭৪ নম্বর বাড়িতে স্মার্ট ক্যাম্পাসের পাশাপাশি শিখবে সবাই এর নতুন কার্যালয়ের যাত্রা শুরু হয়। দেশে উদ্বোধন হল এই প্রথম স্মার্ট ক্যাম্পাস।

স্মার্ট ক্যাম্পাসটিতে রয়েছে স্মার্ট ক্লাস রুম, অন ডে একটিভিটি, ফ্রিল্যান্সিং সাপোর্ট সেন্টার, অনলাইন লাইভ ক্লাস রুম, মেন্টরশিপ প্রোগ্রাম, শতভাগ জব সাকসেস, সফটসকিল এবং ফ্রিল্যান্সিং মেন্টরসহ আরো অনেক সুবিধা।

অনুষ্ঠানে শিখবে সবাই এর সিইও শাকিল মাহমুদ বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ফ্রিল্যান্সিংয়ের যে উদ্যোগ হাতে নিয়েছে, সে উদ্যোগকে আরো বেশি সফল করার জন্য তাদের পাশাপাশি শিখবে সবাই কাজ করছে। এসব ট্রেনিং প্রোগ্রামগুলোর সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে দক্ষ মেন্টর পাওয়া। ট্রেনিং পরবর্তী কোনো সাপোর্ট পাওয়া যায় না, কিন্তু শিখবে সবাই এর মেন্টররা অভিজ্ঞ ফ্রিল্যান্সার। প্রায় ২ হাজারেরও বেশি ফ্রিল্যান্সার তৈরি করার অভিজ্ঞতা আছে তাদের। দক্ষ মেন্টর তৈরির জন্য শিখবে সবাই এর রয়েছে মেন্টরশিপ প্রোগ্রাম। এখানকার বেস্ট শিক্ষার্থীরা মেন্টরশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও রয়েছে অন ডিমান্ড অনলাইন সাপোর্ট এবং কোর্স পরবর্তী ফ্রিল্যান্সিং সাপোর্ট সেন্টার।

শিখবে সবাই এর সিওও এবং মেন্টর রিফাত এম হক বলেন, গ্লোবাল মার্কেটপ্লেসে শুধুমাত্র অ্যাকাউন্ট খোলাকে ফ্রিল্যান্সিং বলে না। ফ্রিল্যান্সার হতে হলে যে কোনো একটি বা তার অধিক বিষয়ের ওপর দক্ষ হতে হবে। প্রচুর পরিশ্রমী হতে হবে। লেগে থাকতে হবে এবং নিজের কাজকে সম্মান করতে হবে। শুধু টাকা দিয়ে কোর্স করলে আর সার্টিফিকেট পেলে ফ্রিল্যান্সার হওয়া যায় না। তাই শিখবে সবাই এর লক্ষ্য বাংলাদেশে একটি দক্ষ ফ্রিল্যান্সিং জনশক্তি তৈরি করা এবং বেকারত্ব দূর করা। আর সেই লক্ষ্যে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা