তৈরি করুন ক্যাপুচিনো - Goo Bangladesh

Monday, November 27, 2017

তৈরি করুন ক্যাপুচিনো



যে কোনো ক্যাফেতে গিয়ে ফ্যানা ওঠানো দুধ-কফি খেয়েছেন তো অনেক। এবার নিজের হাতেই যন্ত্র ছাড়া তৈরি করুন।উপকরণ:
ঘন তরল দুধ ২ কাপ। কফি ২ টেবিল-চামচ। চিনি ৩ চা-চামচ বা স্বাদ মতো। ঠাণ্ডা পানি সামান্য বা ১/৪ চা-চামচ।

পদ্ধতি: একটি মগে কফি ও চিনি নিয়ে বিট করুন। যদি কেক বিটার থাকে তাহলে সবচেয়ে ভালো আর যদি হ্যান্ড বিটার / উইস্কিন থাকে তাও চলবে অথবা চামচ দিয়ে জোড়ে জোড়ে ফেটাবেন।

সামান্য পরিমাণ ঠাণ্ডা পানি দিয়ে কফি ও চিনি মিশিয়ে বিট করতে থাকুন যতক্ষণ না মসৃণ মাখনের মতো ও বাদামি রং হয়। সঙ্গে চিনিও গলে যেতে হবে।

অন্যদিকে চুলায় দুধ গরম করুন। খেয়াল রাখবেন দুধের ওপর যেন সর না বসে। তাই চামচ দিয়ে নেড়ে দেবেন।

দুধ ফুটে উঠলে সঙ্গে সঙ্গে বিটারের সাহায্য বিট করুন। যেহেতু গরম দুধ তাই একটু বিটার-টা ‘অফ অন বাটন’ দিয়ে বিট করবেন। তবে বিটার যেন পরিষ্কার থাকে। কফির মিশ্রণ লেগে থাকলে হবে না; কফির রং হয়ে যাবে দুধ।
দেখবেন দুধের ওপর ফ্যানার মতো হচ্ছে।

এবার বিট করে রাখা কফির মিশ্রণ থেকে ১ চা-চামচ বা নিজের স্বাদ মতো কফি নিয়ে আস্তে করে দুধ উপর থেকে মগে ঢালুন যেন ফ্যানা না আসে।

কফি আর দুধ মিশিয়ে উপরে আস্তে করে ফ্যানা বসিয়ে দিন। এবার ইচ্ছে হলে চকলেট সিরাপ বা কোকো পাউডার অথবা আলাদা করে রাখা কফির মিশ্রণ উপরে ছড়িয়ে দিতে পারেন।
ব্যাস গরম গরম ক্যাপুচিনো তৈরি। এই পুরো পদ্ধতিটা করতে হবে খুব দ্রুত যেন দুধ ঠাণ্ডা হয়ে না যায় ।
এই পরিমাণে ছোট মগ বা কাপে হলে তিন’চারজন আর বড় মগে হলে দুতিন জনকে পরিবেশন করা যাবে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা