ডিম ছাড়া ভ্যানিলা স্পঞ্জ কেক - Goo Bangladesh

Monday, November 27, 2017

ডিম ছাড়া ভ্যানিলা স্পঞ্জ কেক


ডিম খেতে সমস্যা হয়? কোনো ব্যাপার না! চুলাতেই তৈরি করা যায় এই কেক। আর ডিমের প্রয়োজন নেই।উপকরণ:
ময়দা দেড় কাপ। চিনি ১ কাপ। বেইকিং পাউডার দেড় চা-চামচ। বেইকিং সোডা আধা চা-চামচ। টক দই ১/৪ কাপ। তেল আধা কাপ। তরল দুধ ১ কাপ। ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ।

পদ্ধতি: চিনি, তেল ও দই ভালোমতো মিশিয়ে নিন যেন চিনি একদম গলে যায়।
এবার শুকনা ময়দা, বেইকিং পাউডার, বেইকিং সোডা- সব ছাঁকনি দিয়ে চেলে এগুলোর সঙ্গে ভ্যানিলা এসেন্স ও দুধ মিশিয়ে নিন। তারপর দই-চিনি-তেল’য়ের মিশ্রণে মিশিয়ে কেক’য়ের মিশ্রণ তৈরি করে নিন।

খেয়াল রাখতে হবে যেন বেশি মেশানো না হয়। না হলে দই ফেটে যাবে এবং কেক ভালোমতো ফুলবে না, শক্ত হয়ে যাবে।
এবার যে বাটি বা প্যানে কেক বসাবেন সেটায় তেল ব্রাশ করে অ্যালুমিনিয়াম ফয়েল অথবা পার্চমেন্ট পেপার অথবা সাদা কাগজ বিছিয়ে কেকের মিশ্রণটি ঢেলে দিন।
চুলায় একটা পুরু তাওয়া ১০ মিনিট গরম করে এর উপর বড় কোনো ঢাকনাওয়ালা পাতিল রাখুন। আর এর ভেতর প্যানটা বসিয়ে ঢেকে দিন যেন কোনোভাবে বাতাস বের হয়ে যেতে না পারে।

পাতিলে যদি ঢাকনা না থাকে তাহলে কেকের উপরেও অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পেঁচিয়ে অন্য কোনো হাঁড়ির ঢাকনা দিয়ে ভালো মতো বন্ধ করে দিন।

প্রথমে ১০ থেকে ১৫ মিনিট চুলার তাপ মাঝারি থেকে একটু বাড়িয়ে রাখুন। তারপর আঁচ একদম কম থেকে সামান্য বাড়িয়ে দিন। তবে বেশি তাপ দেওয়া যাবে না। দিলে কেকের নিচে পুড়ে যাবে।চুলায় কেক তৈরি হয়ে ৩০ থেকে ৩৫ মিনিট বা এক ঘণ্টাও লাগতে পারে। তাই ৩০ মিনিট পর একবার পরীক্ষা করে দেখবেন। যদি দেখেন কেক প্রায় হয়ে এসেছে তাহলে খেয়াল রাখবেন। হয়ে গেলে একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিতে পারেন। টুথপিক পরিষ্কার হয়ে উঠে আসলে বুঝতে হবে কেক তৈরি।
চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠাণ্ডা হয়ে গেলে কেটে পরিবেশন করুন। চাইলে ক্রিম দিয়ে ডেকোরেশন করে যে কোনো নকশা করতে পারেন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা