বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় প্রিয়াঙ্কা - Goo Bangladesh

Friday, November 3, 2017

বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় প্রিয়াঙ্কা


বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের করা এ তালিকায় শীর্ষে আছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, যুক্তরাষ্ট্রের মেলিন্ডা গেটস, সেরিল স্যান্ডবার্গের মতো ক্ষমতাধর ব্যক্তিত্বের নাম। এদিকে ফোর্বস ম্যাগাজিনের ক্ষমতাধরদের তালিকায় প্রিয়াঙ্কার নাম রয়েছে ৯৭ নম্বরে। তবে বুধবার প্রকাশ পাওয়া ফোর্বসের বিশেষ ক্যাটাগরিতে তিনি এগিয়ে রয়েছেন। বিনোদন এবং মিডিয়া জগতের শীর্ষ ১৫ জনের তালিকায় প্রিয়াঙ্কার নাম উঠেছে। দ্বিতীয়বারের মতো অ্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করা প্রিয়াঙ্কা বলিউডের জনপ্রিয় এক তারকা। নিজের অবস্থান করে নিয়েছেন হলিউডেও।
মার্কিন টেলিভিশন সিরিজ কোয়ান্টিকোর পর তিনি অভিনয় করছেন হলিউডের ‘বেওয়াচ’ ছবিতেও। আর এখন কোয়ান্টিকো সিরিজের তৃতীয় ধাপের শুটিং করছেন। এদিকে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রিয়াঙ্কার সঙ্গে এবার নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন এ বছর সব হিসাব উল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। বুধবার বিশ্বের ক্ষমতাধর নারীদের নতুন এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা দেওয়ার পাশাপাশি বিশ্বের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ২১ জনের নাম স্থান পেয়েছে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা