চার বছর পর চলচ্চিত্রে পূর্ণিমা - Goo Bangladesh

Friday, November 3, 2017

চার বছর পর চলচ্চিত্রে পূর্ণিমা


চার বছর পর নতুন কোন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্রে পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা। স্বপন পরিচালিত ‘ভবঘুরে’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আগামী ১১ নভেম্বর এই চলচ্চিত্রের শূটিং-এ অংশ নিতে তিনি ফ্রান্সের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানান পূর্ণিমা। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ নভেম্বর থেকে এই চলচ্চিত্রের শূটিং-এ অংশ নিবেন পূর্ণিমা। পূর্ণিমা বলেন ,‘ চার বছর পর নতুন কোন চলচ্চিত্রে অভিনয় করছি। আমার সন্তান হবার আগে থেকেই চলচ্চিত্রের কাজ কিছুটা সময়ের জন্য বন্ধ করেছিলাম। কিন্তু এখন আমার মেয়ে আরশিয়া নিয়মিত স্কুলে যাচ্ছে।

তাই চলচ্চিত্রে শূটিং-এ আবার নিয়মিত হতে যাচ্ছি। স্বপন ভাইয়ের নির্দেশনায় এবারেই প্রথম কাজ করতে যাচ্ছি। তার লালটিপ চলচ্চিত্র সম্পর্কে আমি অবগত। আশা করছি নতুন চলচ্চিত্রটি সবদিক দিয়েই অনেক ভালো হবে। ’ পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘লোভে পাপ পাপে মৃত্যু’। এটি নির্মাণ করেছিলেন সোহানুর রহমান সোহান। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ।

এরইমধ্যে আরটিভির জন্য পূর্ণিমা ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। ফ্রান্সে যাবার আগে বেশ কয়েকটি পর্ব এরইমধ্যে ধারণ করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে তিনি ইমরানের সঙ্গে একটি গানে কন্ঠ দিয়েও বেশ আলোচনায় এসেছেন। ইমরানের সঙ্গে তিনি ‘চলতে চলতে বলতে বলতে’ গানে কন্ঠ দিয়েছেন। পূর্ণিমা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা