৬ উইকেটে জয় রংপুর রাইডার্সের - Goo Bangladesh

Saturday, November 4, 2017

৬ উইকেটে জয় রংপুর রাইডার্সের

৬ উইকেটে জয় রংপুর রাইডার্সের

বিপিএলে দিনের ২য় ম্যাচে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা মাশরাফির রংপুর রাইডার্সের।
রাজশাহী কিংসের দেয়া ১৫৫ রানের টার্গেট রংপুর উতরে যায় মাত্র ৪ উইকেটের খরচায়।

টস হেরে ব্যাট শুরু রাজশাহী কিংসের। ইংলিশ লুক রাইট আর দেশী মুমিনুল হকের ওপেনিং। শুরুটা ভালোই হয়নি তেমন। দলীয় ১২ রানে সোহাগ গাজীর বলে কাটা পড়ে ফেরেন কিং মুমিনুল। দলীয় ৬১ পর্যন্ত লুক রাইট ক্রিজে থাকলেও স্কোর গড়ার চেয়ে বেশি তৈরী করেন আস্থা। অপর প্রান্তে রনি তালুকদারের স্কোর তৈরীতে করেন সহযোগিতা।
১১ রানে রাইটের পর সমান স্কোরে প্যাভিলিয়নে ফেরেন টাইগার টেস্ট ক্যাপ্টেন মুশিফিকুর রহিমও।

২৬ রানে অপরাজিত থাকেন কিউই রিক্রট জেমস ফ্রাঙ্কলিন। রাজশাহী ক্যাপ্টেন ড্যারেন স্যামির ব্যাট থেকে যোগ হয় ২৯ রান। রান আউটের আগে মেহেদী মিরাজের ব্যাট থেকে যোগ হয় ১৫ রান। ৮ উইকেটে ১৫৪ রানে শেষ হয় স্যামি বাহিনীর ইনিংস।

১৫৫ রানের টার্গেট মাশরাফির রংপুরের। জনসন চার্লস আর অ্যাডাম লিথের হতাশাজনক শুরু। কোন রান ছাড়াই ফেরেন ইংলিশ অ্যাডাম লিথ; ৯ রানে চার্লস, রংপুরের স্কোর তখন ১৫।

মোহাম্মদ মিথুন আর শাহরিয়ার নাফিজের ব্যাটে জয়ের আশা জাগায় রংপুর। রয়েসয়ে ব্যাট চালাতে গিয়ে বল আর রানের ব্যবধানে চিন্তা বাড়ে রংপুরের সমর্থকদের। ৪৬ রানে মিথুনকে থামান উইলিয়ামস। বোল্ড হয়ে ব্যক্তিগত ৩৫ রানে ফেরেন নাফিজ।

রবি বোপারা ও থিসারা পেরেরার ব্যাটে দুশ্চিন্তা কাটিয়ে ছন্দ তৈরী করে রংপুর রাইডাররা; সে ছন্দ পৌছেঁ যায় জয়ের গন্তব্যে।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা