উদ্বোধনী ম্যাচে ঢাকাকে হারালো সিলেট - Goo Bangladesh

Saturday, November 4, 2017

উদ্বোধনী ম্যাচে ঢাকাকে হারালো সিলেট



বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে্র উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে নয় উইকেটে হারিয়েছে সিলেট সিক্সার্স।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ১৩৬ রান তোলে ঢাকা। জবাবে তিন ওভার হাতে রেখেই এক উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌছে যায় স্বাগতিক দলটি।

হোমগ্রাউন্ডের সুবিধাটা সিলেট সিক্সার্স কতটা ভালোভাবে আদায় করতে পারবে সেটা নিয়ে ছিল শঙ্কা। তবে ভাগ্য শুরু থেকেই ছিল হোস্টদের পক্ষে।
ব্যাটিংয়ের আমন্ত্রণটা খুব একটা সুখকর হয়নি টুর্নামেন্ট ফেভারিটদের। গত বিপিএলের ড্যাশিং ওপেনার মেহেদি মারুফ ফিরেছেন শূন্য রানে। ২৬ রানে অপরাজিত থাকা আরেক ওপেনার এভিন লুইসের জন্য দুঃস্বপ্ন হয়ে এসেছেন নাসির হোসেন।

২৮ বলে দলের নাম্বার থ্রি কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে আসে ৩২ রান। সাঙ্গাকে তুলে নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট। ক্যাপ্টেন সাকিবের ব্যাট থেকে ২৩ আর ডেলপোর্ট ২০ রান করলেও দলীয় স্কোর তাতে খুব একটা সমৃদ্ধ হয়নি। সিলেটের হয়ে নাসির হোসেন, আবুল হাসান ও প্লাঙ্কেট নিয়েছেন দুটি করে উইকেট।

১৩৭ রানের সহজ লক্ষ্যের সামনে সিলেটের দুই ওপেনার উপুল থারাঙ্গা আর আন্দ্রে ফ্লেচার ছিলেন বেশ আত্মবিশ্বাসী। আদিল রশিদের বলে সাজঘরে ফেরার আগে ফ্লেচার পাঁচ চার, তিন ছয়ে করেন ৬৩ রান। থারাঙ্গা খেলেন ৪৮ বলে ৬৯ রানের ইনিংস।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা