‘দুপুর ঠাকুরপো’দের জন্য ওয়েবে ঝর্ণা নতুন ওয়েব সিরিজ৷ অভিনব বিষয়৷ মুখ্য চরিত্রে স্বস্তিকা৷ খবর নিলেন ভাস্বতী ঘোষ হইহই করে কিছু অরিজিনাল বাংলা ওয়েব সিরিজ আনছে ‘এসভিএফ এন্টারটেইনমেন্ট’, তাঁদের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হইচই’-এ৷ এই প্ল্যাটফর্মের নতুন ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’৷ নাম শুনে চমক তো লাগেই৷ এই ওয়েবসিরিজের ঝর্ণা বৌদিকে দেখেও ‘হিল্লোল’ ওঠে৷ ‘হিল্লোল’ শব্দটা ব্যবহার করছেন ওয়েবসিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য৷ দেবালয়ের কথায়, ‘দুপুর ঠাকুরপো কেমন যেন নিষিদ্ধ ব্যাপার৷ অথচ বাঙালি সংস্কৃতির সঙ্গে দুপুর ঠাকুরপো জড়িয়ে রয়েছে যুগ যুগ ধরে৷ শেষ পর্যন্ত কেউ তা নিয়ে কাজ করল৷’ পরিচালক ধরিয়ে দিলেন ওয়েবসিরিজের গল্পটা৷ যার মূলভাবনা সাহানা-র৷ উত্তর কলকাতার ইন্দ্রালোকে জীবনবাবু বিয়ে করে নিয়ে আসে ঝর্ণাকে৷ ঝর্ণা কমবয়সী, সুন্দরী৷ ঝর্ণার বুদ্ধিতেই এই বাড়ির একতলার ঘর ভাড়া দেয় জীবনবাবু, যাতে বাড়ি সুরক্ষিতও থাকে, আবার বাড়ি রক্ষণাবেক্ষণের খরচও উঠে আসে৷ বাড়ির তিনটে ঘরে ছ’ জন যুবক থাকতে শুরু করে৷ এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে গল্প৷ দেবালয় বলছেন, ‘যে কোনও পাড়ায় নতুন কোনও বৌদি এলে পাড়ার ছেলেদের মধ্যে একটা হিল্লোল উঠতে দেখা যায়৷ সেই হিল্লোলের একটা আঁচ পাওয়া যাবে এই ওয়েবসিরিজে৷’ বৌদির সঙ্গে কি ঠাকুরপোর প্রেম জমবে? দেবালয় বলছেন, ‘সেটা ক্রমশ প্রকাশ্য৷’ ঝর্ণার বৌদির চরিত্রে এখানে যেমন দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে, তেমন জীবনবাবুর চরিত্রে অভিনয় করছেন অভিজিত্ গুহ৷ এই অ্যাডাল্ট কমেডিতে টালিগঞ্জের আরও কিছু পরিচিত মুখকে দেখা যাবে৷ যেমন অনিন্দ্য চট্টোপাধ্যায়৷ স্বস্তিকাকে ঝর্ণা বৌদি চরিত্রে কাস্ট করলেন কেন? দেবালয় বলছেন, ‘ওর মধ্যে যে ‘ডিজায়ার কোশেন্ট’ আছে, তা এককথায় মানবেন সকলে৷ ধরা যাক স্বস্তিকা বারান্দার দাঁড়িয়ে নীচে তাকাল৷ পাড়ার যে ছেলেরা ক্যারাম খেলছিল, তারা স্বস্তিকার ব্যাঁকা হাসি দেখে দুর্বল হয়ে পড়বে, সেটাই স্বাভাবিক৷ তাই ঝর্ণা বৌদির চরিত্রে স্বস্তিকাকেই সেরা মনে হয়েছে৷’ ২০ মিনিট করে দশটা এপিসোডে দেখা যাবে ‘দুপুর ঠাকুরপো’৷ অপেক্ষা অল্পই৷ - Goo Bangladesh

Thursday, November 23, 2017

‘দুপুর ঠাকুরপো’দের জন্য ওয়েবে ঝর্ণা নতুন ওয়েব সিরিজ৷ অভিনব বিষয়৷ মুখ্য চরিত্রে স্বস্তিকা৷ খবর নিলেন ভাস্বতী ঘোষ হইহই করে কিছু অরিজিনাল বাংলা ওয়েব সিরিজ আনছে ‘এসভিএফ এন্টারটেইনমেন্ট’, তাঁদের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হইচই’-এ৷ এই প্ল্যাটফর্মের নতুন ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’৷ নাম শুনে চমক তো লাগেই৷ এই ওয়েবসিরিজের ঝর্ণা বৌদিকে দেখেও ‘হিল্লোল’ ওঠে৷ ‘হিল্লোল’ শব্দটা ব্যবহার করছেন ওয়েবসিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য৷ দেবালয়ের কথায়, ‘দুপুর ঠাকুরপো কেমন যেন নিষিদ্ধ ব্যাপার৷ অথচ বাঙালি সংস্কৃতির সঙ্গে দুপুর ঠাকুরপো জড়িয়ে রয়েছে যুগ যুগ ধরে৷ শেষ পর্যন্ত কেউ তা নিয়ে কাজ করল৷’ পরিচালক ধরিয়ে দিলেন ওয়েবসিরিজের গল্পটা৷ যার মূলভাবনা সাহানা-র৷ উত্তর কলকাতার ইন্দ্রালোকে জীবনবাবু বিয়ে করে নিয়ে আসে ঝর্ণাকে৷ ঝর্ণা কমবয়সী, সুন্দরী৷ ঝর্ণার বুদ্ধিতেই এই বাড়ির একতলার ঘর ভাড়া দেয় জীবনবাবু, যাতে বাড়ি সুরক্ষিতও থাকে, আবার বাড়ি রক্ষণাবেক্ষণের খরচও উঠে আসে৷ বাড়ির তিনটে ঘরে ছ’ জন যুবক থাকতে শুরু করে৷ এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে গল্প৷ দেবালয় বলছেন, ‘যে কোনও পাড়ায় নতুন কোনও বৌদি এলে পাড়ার ছেলেদের মধ্যে একটা হিল্লোল উঠতে দেখা যায়৷ সেই হিল্লোলের একটা আঁচ পাওয়া যাবে এই ওয়েবসিরিজে৷’ বৌদির সঙ্গে কি ঠাকুরপোর প্রেম জমবে? দেবালয় বলছেন, ‘সেটা ক্রমশ প্রকাশ্য৷’ ঝর্ণার বৌদির চরিত্রে এখানে যেমন দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে, তেমন জীবনবাবুর চরিত্রে অভিনয় করছেন অভিজিত্ গুহ৷ এই অ্যাডাল্ট কমেডিতে টালিগঞ্জের আরও কিছু পরিচিত মুখকে দেখা যাবে৷ যেমন অনিন্দ্য চট্টোপাধ্যায়৷ স্বস্তিকাকে ঝর্ণা বৌদি চরিত্রে কাস্ট করলেন কেন? দেবালয় বলছেন, ‘ওর মধ্যে যে ‘ডিজায়ার কোশেন্ট’ আছে, তা এককথায় মানবেন সকলে৷ ধরা যাক স্বস্তিকা বারান্দার দাঁড়িয়ে নীচে তাকাল৷ পাড়ার যে ছেলেরা ক্যারাম খেলছিল, তারা স্বস্তিকার ব্যাঁকা হাসি দেখে দুর্বল হয়ে পড়বে, সেটাই স্বাভাবিক৷ তাই ঝর্ণা বৌদির চরিত্রে স্বস্তিকাকেই সেরা মনে হয়েছে৷’ ২০ মিনিট করে দশটা এপিসোডে দেখা যাবে ‘দুপুর ঠাকুরপো’৷ অপেক্ষা অল্পই৷

‘দুপুর ঠাকুরপো’দের জন্য ওয়েবে ঝর্ণা

নতুন ওয়েব সিরিজ৷ অভিনব বিষয়৷ মুখ্য চরিত্রে স্বস্তিকা৷ খবর নিলেন ভাস্বতী ঘোষ
হইহই করে কিছু অরিজিনাল বাংলা ওয়েব সিরিজ আনছে ‘এসভিএফ এন্টারটেইনমেন্ট’, তাঁদের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হইচই’-এ৷ এই প্ল্যাটফর্মের নতুন ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’৷ নাম শুনে চমক তো লাগেই৷ এই ওয়েবসিরিজের ঝর্ণা বৌদিকে দেখেও ‘হিল্লোল’ ওঠে৷ ‘হিল্লোল’ শব্দটা ব্যবহার করছেন ওয়েবসিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য৷ দেবালয়ের কথায়, ‘দুপুর ঠাকুরপো কেমন যেন নিষিদ্ধ ব্যাপার৷ অথচ বাঙালি সংস্কৃতির সঙ্গে দুপুর ঠাকুরপো জড়িয়ে রয়েছে যুগ যুগ ধরে৷ শেষ পর্যন্ত কেউ তা নিয়ে কাজ করল৷’ পরিচালক ধরিয়ে দিলেন ওয়েবসিরিজের গল্পটা৷ যার মূলভাবনা সাহানা-র৷ উত্তর কলকাতার ইন্দ্রালোকে জীবনবাবু বিয়ে করে নিয়ে আসে ঝর্ণাকে৷ ঝর্ণা কমবয়সী, সুন্দরী৷ ঝর্ণার বুদ্ধিতেই এই বাড়ির একতলার ঘর ভাড়া দেয় জীবনবাবু, যাতে বাড়ি সুরক্ষিতও থাকে, আবার বাড়ি রক্ষণাবেক্ষণের খরচও উঠে আসে৷ বাড়ির তিনটে ঘরে ছ’ জন যুবক থাকতে শুরু করে৷ এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে গল্প৷ দেবালয় বলছেন, ‘যে কোনও পাড়ায় নতুন কোনও বৌদি এলে পাড়ার ছেলেদের মধ্যে একটা হিল্লোল উঠতে দেখা যায়৷ সেই হিল্লোলের একটা আঁচ পাওয়া যাবে এই ওয়েবসিরিজে৷’ বৌদির সঙ্গে কি ঠাকুরপোর প্রেম জমবে? দেবালয় বলছেন, ‘সেটা ক্রমশ প্রকাশ্য৷’ ঝর্ণার বৌদির চরিত্রে এখানে যেমন দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে, তেমন জীবনবাবুর চরিত্রে অভিনয় করছেন অভিজিত্ গুহ৷ এই অ্যাডাল্ট কমেডিতে টালিগঞ্জের আরও কিছু পরিচিত মুখকে দেখা যাবে৷ যেমন অনিন্দ্য চট্টোপাধ্যায়৷

স্বস্তিকাকে ঝর্ণা বৌদি চরিত্রে কাস্ট করলেন কেন? দেবালয় বলছেন, ‘ওর মধ্যে যে ‘ডিজায়ার কোশেন্ট’ আছে, তা এককথায় মানবেন সকলে৷ ধরা যাক স্বস্তিকা বারান্দার দাঁড়িয়ে নীচে তাকাল৷ পাড়ার যে ছেলেরা ক্যারাম খেলছিল, তারা স্বস্তিকার ব্যাঁকা হাসি দেখে দুর্বল হয়ে পড়বে, সেটাই স্বাভাবিক৷ তাই ঝর্ণা বৌদির চরিত্রে স্বস্তিকাকেই সেরা মনে হয়েছে৷’ ২০ মিনিট করে দশটা এপিসোডে দেখা যাবে ‘দুপুর ঠাকুরপো’৷ অপেক্ষা অল্পই৷

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা