টাইগারদের হোয়াইটওয়াশ ekattortv news - Channel10 Tv - Goo Bangladesh

Sunday, October 22, 2017

টাইগারদের হোয়াইটওয়াশ ekattortv news - Channel10 Tv


আরেকটি বাজে দিন, আরেকটি হতাশাময় পারফরম্যান্স, আরেকটি বড় হার। ব্যাটে-বলে ছ্ন্নছাড়া পারফরম্যান্সে শেষ ম্যাচেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ।

তাসকিনকে ফেরানোর এক বল পর মিরাজকেও ফিরিয়ে ম্যাচের ইতি টানলেন ইমরান তাহির। বাংলাদেশ হারল ২০০ রানে। সফরের আর সব ম্যাচের মত শুরু থেকেই বাংলাদেশ ছিল বিবর্ণ। শতরানের উদ্বোধনী জুটি আর পরের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা গড়ে ৩৬৯ রানে পাহাড়। রান তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকা বাংলাদেশ ৬১ রানে হারায় ৫ উইকেট। এরপর ছিল কেবলই ব্যবধান কমানোর লড়াই। সেই চেষ্টায়ও বাকিরা সফল হতে পারেনি খুব একটা।

এই নিয়ে ওয়ানডেতে চতুর্থবার ২০০ বা তার বেশি ব্যবধানে হারল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বার। ২০১১ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হার ছিল ২০৬ রানের।
টেস্ট সিরিজের মত ওয়ানডেতেও হোয়াইটওয়াশড বাংলাদেশ। এই ফলের চেয়েও বড় হতাশা, একটি ম্যাচেও ন্যূনতম লড়াই করতে পারেনি দল। দু:স্বপ্নের দক্ষিণ আফ্রিকা সফরে বাকি আছে এখন কেবল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৬৯/৬ (বাভুমা ৪৮, ডি কক ৭৩, দু প্লেসি আহত অবসর ৯১*, মারক্রাম ৬৬, ডি ভিলিয়ার্স ২০, বেহারদিন ৩৩*, মুল্ডার ২, ফেলুকওয়ায়ো ৫, রাবাদা ২৩*; মাশরাফি ০/৬৯, মিরাজ ২/৫৯, রুবেল ১/৭৫, সাকিব ০/৫৬, তাসকিন ২/৬৬, মাহমুদউল্লাহ ০/৩৩, সাব্বির ০/৮)

বাংলাদেশ: ৪০.৪ ওভারে ১৬৯ (ইমরুল ‌১, সৌম্য ৮, লিটন ৬, মুশফিক ৮, সাকিব ৬৩, মাহমুদউল্লাহ ২, সাব্বির ৩৯, মিরাজ ১৫, মাশরাফি ১৭, তাসকিন ২, রুবেল ০*; রাবাদা ১/৩৩, প্যাটারসন ৩/৪৪, মুল্ডার ১/৩২, ফেলুকওয়ায়ো ১/১৩, তাহির ২/২৭, মারক্রাম ২/১৮)

ফল: দক্ষিণ আফ্রিকা ২০০ রানে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে জয়ী

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা