তামিমের দক্ষিণ আফ্রিকা সফর শেষ! তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়ে গেলেন তামিম । ... - Goo Bangladesh

Friday, October 20, 2017

তামিমের দক্ষিণ আফ্রিকা সফর শেষ! তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়ে গেলেন তামিম । ...


ইস্ট লন্ডনে শুক্রবার দুপুরে স্ক্যান করানো হয় তামিমের। তার ফল পাওয়ার পর সন্ধ্যার দিকে ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, শনিবার দেশে ফিরে যাবেন বাঁহাতি ব্যাটসম্যান। এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এক মাস বাইরে থাকতে হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তামিম। বিপিএলের পঞ্চম আসর শুরু হবে ৪ নভেম্বর।
বেনোনিতে প্রস্তুতি ম্যাচে খেলার সময় বাঁ ঊরুর পেশিতে চোট পান তামিম। পরে প্রথম টেস্টে খেলার সময় আবার একই জায়গায় চোট পান তিনি। খেলতে পারেননি দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে।

ফিটনেস পরীক্ষায় উতরানোর পর খেলেন দ্বিতীয় ওয়ানডেতে। তবে পার্লে সেই ম্যাচের পর আবার ব্যথা অনুভব করলে শুক্রবার অনুশীলন করেননি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। সে সময় ম্যানেজার মিনহাজুল জানান, তামিমের চোটের ব্যাপারে পরিষ্কার ধারণা পেতে স্ক্যানের ফলের জন্য অপেক্ষা করছেন তারা।

“গত ম্যাচের পর আবার ও ব্যথা অনুভব করছে। ওই পুরানো চোটের জন্যই তৃতীয় ওয়ানডেতে ওর খেলা অনিশ্চিত।” দ্বিতীয় ওয়ানডের আগে তামিম বলেছিলেন, নতুন করে চোট পেলে দুই মাসের জন্য ছিটকে যেতে হতে পারে তাকে।

চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে এর আগে ছিটকে পড়া পেসার মুস্তাফিজুর রহমান সোমবার মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ফিরে যাবেন। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। রোববার ইস্ট লন্ডনে হবে শেষ ওয়ানডে। এরপর দুটি টি-টোয়েন্টি খেলবে অতিথিরা।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা