হোয়াইট সস প্রন রেসিপি - Goo Bangladesh

Wednesday, October 25, 2017

হোয়াইট সস প্রন রেসিপি

হোয়াইট সস প্রন উপকরণ ও পরিমাণ:

চিংড়ি ভাজার উপকরণ:
– চিংড়ি ৮/১০ টা বড়/মাঝারি

– আদা হাফ চা চামচ

– গোলমরিচ গুড়া এক চিমটি

– লবণ এক চিমটি

– মাখন তিন চা চামচ বা সামান্য বেশি

সস ও বাকি রান্নার উপকরণ:

– মাখন চার চা চামচ বা বেশি

– ময়দা হাফ চা চামচ বা সামান্য বেশি

– দুধ আধা কাপ তরল দুধ বা সামান্য বেশি

– গোলমরিচ এক চিমটি

– কাঁচামরিচ কয়েকটা

– চিনি এক চিমটি

– লবণ পরিমাণমত 

হোয়াইট সস প্রন রেসিপি প্রণালী:

চিংড়ি ধুয়ে নিন। লেজ চাইলে রাখতে পারেন বা ফেলে দিতে পারেন। গোলমরিচ গুড়া, লবণ এবং আদা দিয়ে মেখে রাখুন। ফ্রাইপ্যানে মাখন গরম করে চিংড়ি ভাজুন। আগুনের আঁচ কমিয়ে দিন। খুব একটা বেশি ভাজা না হলেও চলে। রংটা লালচে হয়ে এলেই হল। এবার চিংড়িগুলো তুলে রাখুন।

এবার মূল রান্নায় আসা যাক। ফ্রাইপ্যানে আবারো মাখন দিন। মাখন গরম হয়ে গেলে ময়দা দিয়ে নাড়াতে থাকুন। এরপর দুধ দিয়ে দিয়ে নাড়তে থাকুন। আগুন মাঝারি আঁচে থাকবে।

এখন গোলমরিচ গুড়া ও লবণ দিন। গাঢ় হয়ে এলে চিংড়ি দিয়ে দিন। আগুনের আঁচ বাড়িয়ে দিন। সাবধানে নাড়ুন। মিনিট ৪/৫ পরে কাঁচামরিচ দিয়ে দিন। ব্যস, হয়ে গেল মজাদার হোয়াইট সস প্রন। কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখুন। পোলাও বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা