ডাবল ক্রিম এন্ড হুইপড ক্রিম রেসিপি - Goo Bangladesh

Wednesday, October 25, 2017

ডাবল ক্রিম এন্ড হুইপড ক্রিম রেসিপি

আমি অনেক বার এই রেসিপি ট্রাই করেছিলাম ভাল হয়নি । অবশেষে অনেক ভাল ভাবে তৈরি করতে পেরেছি আলহামদুল্লিল্লাহ। আপনারাও তৈরি করতে পারবেন অনেক সহজ কিছু উপাদান দিয়ে তৈরি করা যায় আর খেতেও দারুন ...


ডাবল ক্রিম************
উপকরন :-
প্রান দুধ - ১ ১/২ কাপ
বাটার - ১/৩ কাপ
স্বাদ ও ফ্লেবার বিহীন জেলাটিন -১ চাচামচের সামান্য কম
কুসুম গরম পানি - ১ টেবিল চামচ

প্রণালী :-
- প্রথমে হালকা কুসুম গরম পানিতে জেলাটিন ভিজিয়ে রাখুন ।
- দুধ মাঝারি আচে ঘন করে নিন ।
- হিট দেয়া অবস্থায় দুধ নাড়তে থাকুন তানাহলে উপরে দুধের সর জমবে ।
- যাতে পুড়া না লাগে সেদিকে লক্ষ্য রাখুন ।
- পুড়ে গেলে ক্রিমের সুন্দর কালার আসবে না ।
- ১/২ কাপ হলে জেলাটিন ঢেলে দিয়ে নামিয়ে নিন ।
- দুধ গরম থাকতে একটি স্টিলের পাত্রে ঢেলে নিয়ে গলানো বাটার দিয়ে ভাল ভাবে মিক্স করে দিন ।
- আমি ১০০ গ্রাম বাটার অর্ধেক করে অর্ধেকের একটু কম আস্ত গরম দুধের সাথে মিশিয়ে নিয়েছি ।
- এবার ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দিন ১-২ ঘন্টা ।
- আমি অবশ্য ১০-১১ ঘন্টা রেখেছি । তাহলে একদম ভালভাবে জমাট বাধে।
- ব্যাস হয়ে গেল আপনার ডাবল ক্রিম ।
- আরেকটি কথা আপনারা যারা শুধু ডাবল ক্রিম তৈরি করতে চান তারা জেলাটিন আরো কম দিবেন এবং দুধটা ১/২ কাপের বেশি রাখবেন ।
- ফোম তৈরি করতে চাইলে দুধ ঘন করা লাগবে আর জেলাটিনের ও যেই পরিমান দেয়া আছে সেটূকুই দিতে হবে ।

হুইপড ক্রিম
**************
উপকরণ :-
ইলেক্ট্রিক হ্যান্ড বিটার
ডাবল ক্রিম
চিনি - ১ ১/২ টেবিল চামচ
ভেনিলা এসেন্স - ১ চাচামচ

প্রণালী :-
- স্টিলের পাত্রে ডাবল ক্রিম ও বিটারের স্টিক গুলো এক সাথে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন ।
- এবার বিটার দিয়ে বিট করুন প্রথমে লো স্পিডে এবং শেষের দিকে হাই স্পিডে ।
- ৭-৮ মিনিট বিট করলেই হয়ে যাবে আপনার হুইপড ক্রিম ।
- সব শেষে পাউডার সুগার দিয়ে আরও কিছুক্ষন বিট করে নিন ।
- পাইপিং করে ফ্রিজে রেখে দিন ।
- ঠাণ্ডা হলে কিছুটা জমাট বাধলে ডেকোরেশন করুন ।

টিপস :-
* ভাল ফোম তৈরি করতে চাইলে যে পাত্রে ক্রিম তৈরি করবেন তার নিচের পাত্রটি বরফ কিউব ও পানি দিয়ে তার উপর বসিয়ে নিন ।
* এই নিয়মে করলেই হয়ে যাবে । যদি দেখেন জমাট পুরোপুরি বাঁধেনি তাহলে আরো কিছু বাটার গলিয়ে ঢেলে দিন । ঠাণ্ডা করে আবার বিট করুন ।
* ক্রিমি টাইপের কালার আনতে চাইলে ১-২ ফোটা হলুদকালার মিক্স করে বিট করুন ।
* জেলাটিন মিনা বাজার ও স্বপ্নে পাওয়া যায় । আমি Anchor এর জেলাটিন কিনেছি । ৫০ গ্রাম থাকে দাম মাত্র ৩০ টাকা ।
** পরিমাপ করার জন্য মেজরমেন্টের কাপ ব্যাবহার করবেন ।

পরিবেশন :-
এবার আপনার ডেজার্টের সাথে অথবা ব্ল্যাক ফরেস্টের সাথে পরিবেশন করুন । আইস্ক্রিম তৈরিতেও ব্যাবহার করতে পারেন ।রেসিপি :- ডাবল ক্রিম এন্ড হুইপড ক্রিম
সৌজন্যে :- muhsina tabassum
---------------

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা