গরমে সারা দিনের কর্মব্যস্ততায় আপনার ক্লান্তি দূর করতে জুসের জুড়ি নেই। জুস গরমে শরীর ও মনকে দেবে প্রশান্তি।
আসুন জেনে নেই কীভাবে বানাবেন আনারসের জুস।
উপকরণ
আনারস দুই কাপ, চিনি স্বাদমতো, লবণ সামান্য, সাদা গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, পানি ১/২ কাপ, বরফ ৪/৫ টুকরা ।
প্রস্তুত প্রণালি
প্রথমে ভালো করে আনারসের খোসা ছাড়িয়ে নিন। এরপর আনারসের গায়ে যে চোখের মতো অংশ থাকে, তা ভালো করে তুলে ফেলুন। এরপর ছোট ছোট টুকরা করে কেটে নিন। একটি ব্লেন্ডারে বরফ কুচি ছাড়া বাকি উপকরণগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন।
