ভাজা দুধ – স্প্যানিশ রেসিপি - Goo Bangladesh

Thursday, March 22, 2018

ভাজা দুধ – স্প্যানিশ রেসিপি



দুধের তৈরি যেকোনো মিষ্টি খাবার অনেক মজাদার হয়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুধের তৈরি সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি ভাজা দুধ। এটি একটি স্প্যানিশ রেসিপি। স্প্যানিশ ভাষায় এর নাম লেইজি ফিতা, ইংরেজিতে ফ্রাইড মিল্ক আর বাংলায় ভাজা দুধ। এটি খেতে যেমন মজার, তেমনি বানানোও খুব সহজ। আর এটি বানাতে উপকরণও খুব কম লাগে। তাহলে জেনে নিন, কীভাবে তৈরি করবেন ভাজা দুধ।

উপকরণ


১. দুধ এক লিটার

২. চিনি ১/২ কাপ

৩. দারুচিনি গুঁড়া এক চামচ

৪. কর্নফ্লাওয়া তিন চামচ

৫. ডিম একটি

৬. ময়দা তিন চামচ

৭. সাদা তেল পরিমাণমতো

৮. লেবুর খোসা (একটি লেবুর)

প্রস্তুত প্রণালি

প্রথমে এক লিটার দুধ থেকে ১/২ কাপ দুধ আলাদা করে রাখুন। এরপর চুলায় মিডিয়াম আঁচে দুধ ও লেবুর খোসা ১৫ মিনিট জ্বাল দিয়ে নিন। এরপর আলাদা করে রাখা ১/২ কাপ দুধের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। এরপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দুধে মিশিয়ে নেড়ে নেড়ে জ্বাল করে নিন। দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঘন হয়ে এলে এটি চুলা থেকে নামিয়ে নিন। এরপর একটি পাত্রে বাটার ব্রাশ করে নিন। এরপর দুধ, কর্নফ্লাওয়ারের মিশ্রণটি বাটার ব্রাশ করা পাত্রে ঢেলে নিন।
এরপর পাত্রটাকে চার/পাঁচ ঘণ্টা নরমাল ফ্রিজে রাখুন।
চার/পাঁচ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে আপনার পছন্দমতো কেটে নিন। এরপর চুলায় মিডিয়াম আঁচে কড়াইয়ে তেল গরম করে নিন। তেল গরম হয়ে এলে কেটে রাখা টুকরোগুলো ময়দা মাখিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বাদামি করে তেলে ভেজে নিন। এরপর একটি পাত্রে তিন চামচ চিনিতে এক চামচ দারুচিনি মিশিয়ে নিন। ভেজে রাখা টুকরোগুলো মিশ্রণটিতে গড়িয়ে নিন। এরপর পরিবেশন করুন মজাদার ভাজা দুধ।

ট্যাগ

অপু বিশ্বাস অ্যাপল অ্যালোভেরা জেল আইফোন ১০ আর্ন্তাজাতিক ইউটিউব ইটালিয়ান পিৎজা ইন্টারনেট এগ ভেজিটেবল ফ্রাইড রাইস এশিয়া কাপ-2017 এসইও কফি কাচ্চি বিরিয়ানি কাশ্মিরী আলুর দম কুমিল্লা কোচিং ক্যাটরিনা কাইফ ক্রিকেট ক্রিস্টিয়ানো রোনালদো ক্লোজআপ কাছে আসার গল্প খাবারদাবার খালেদা জিয়া খুলনা টাইটানস খেলাধুলা গুগল গুগল অ‍্যাডসেন্স গৌরী খান চকোলেট চাকরির খবর চিকেন উইং চিটাগং চিটাগং ভাইকিংস চিড়িয়াখানা জাতীয় জান্নাতুল ফেরদৌস পিয়া জেফ বেজোস টি-টোয়েন্টি টিপস & ট্রিকস ডিপজল ঢাকা ডায়নামাইটস ঢালিউড বিনোদন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি দীপিকা পাড়ুকোন নাসির হোসেন নিউজিল্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট টিউবার পূর্ণিমা প্রশ্নফাঁস প্রিয়তমা প্রিয়াংকা অগ্নিলা ইকবাল প্রিয়াঙ্কা চোপড়া প্রেরণা ফুটবল ফ্যাশন ফ্রিল্যান্সিং বলিউড বার্সেলোনা বাংলা ভাষা বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাসিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সিনহা মিম বিনোদন বিপাশা কবির বিপিএল বিপিএল-2017 ভারত ভিডিও নিউজ মাছের রেসিপি মুশফিকুর রহিম মেসি মোবাইল রণবীর সিং রংপুর রাইডার্স রাইস রাজনীতি রাজশাহী কিংস রিয়াজ রিয়াল মাদ্রিদ রেসিপি লা লিগা লাইফস্টাইল লাক্স সুপারস্টার শাকিব খান শাবনূর শাহরুখ খান শিক্ষা শিখবে সবাই শেখ হাসিনা সবজি সরকারি চাকরির খবর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সালমান খান সালাদ সিলেট সিক্সার্স সিংহ সুরেশ রায়না স্পেশাল ফ্রাইড রাইস স্বাস্থ্য হকি হালদা