পুঁটি মাছের মরিচ খোলা
উপকরণ: পুঁটি মাছ ২ কাপ, দেশি পেঁয়াজ ৮টি, রসুন ২ কোয়া, কাঁচা মরিচ ২টি, শুকনা মরিচবাটা ১ টেবিল চামচ, টমেটোকুচি ১টি, সরিষার তেল ২ টেবিল চামচ, নারকেলবাটা আধা কাপ, লবণ স্বাদমতো, কলাপাতা ১টি, হলুদগুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: মাছ কুটেবেছে একবার ধুয়ে দিন। এবার ১ চা-চামচ লবণ মেখে ১৫-২০ মিনিট রেখে দিন। পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ বেটে নিন। মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কলা পাতা বাদে সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নিন। একটি কলা পাতা লম্বা করে কেটে ধুয়ে নিন। এবার এই পাতার এক প্রান্তে মেখে রাখা মাছের মিশ্রণ বিছিয়ে দিন। মাছের মিশ্রণ কলা পাতা দিয়ে মুড়িয়ে সুতায় বেঁধে নিন। প্যানে কলাপাতায় মোড়ানো মাছ মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মৃদু আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন। ৩০ মিনিট পর সাবধানে উল্টে দিয়ে ঢেকে মৃদু আঁচে আরও ৩০ মিনিট রান্না করুন।
